ঢাকা ১০:০০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আওয়ামী লীগের আলম হানিফ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭
  • ৩৭২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ। বলেছেন, ‘মিথ্যা ও ষড়যন্ত্রের রাজনীতি থেকে বিএনপিকে বেরিয়ে আসতে হবে। অন্যথায় ভবিষ্যতে তারা আলোর মুখ দেখবে না।

হানিফ বলেন, ‘যারা ইতিহাস বিকৃত করে, ইতিহাস নিয়ে মিথ্যাচার করে, তাদের কথাই যদি সত্য কথা হয়, তাহলে বলতে বাধ্য হচ্ছি বিএনপি এখনো অসুস্থ রাজনীতি থেকে বেরিয়ে আসতে পারেনি। এই মিথ্যাচারের রাজনীতি থেকে বেরিয়ে আসতে না পারলে তারা ভবিষ্যতে আলোর মুখ দেখবে না।’

আজ সকালে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে আয়োজিত হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভায় যোগ দেয়ার আগে সাংবাদিকদের সঙ্গে আলাপকারে হানিফ এসব কথা বলেন।

‘তারেক রহমান সত্য কথা বলে, তাই তার বক্তব্যকে নিষিদ্ধ করা হয়েছে’, বিএনপি চেয়ারপারসনের এমন মন্তব্যের পরিপ্রেক্ষিতে সাংবাদিকদের প্রশ্নের জবাব দেন হানিফ।

‘৭ মার্চের ভাষণ স্বাধীনতার পূর্ণ ঘোষণা ছিল না’ বিএনপি নেতা রুহুল কবির রিজভীর এমন এক মন্তব্য সম্পর্কিত অপর এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, ‘৭ মার্চের ভাষণ নিয়ে যারা বিতর্ক সৃষ্টি করতে চায় তারা আসলেই একাত্তরের মহান মুক্তিযুদ্ধে স্বাধীনতাবিরোধী শত্রুদের বংশধর।’

এ সময় কুষ্টিয়া জেলা প্রশাসক মো. জহির রায়হান, জেলা সিভিল সার্জন ডা. রওশন আরা, হাসপাতালের উপ-পরিচালক ডা. হাছানুজ্জামান, মেডিকেল কলেজের অধ্যক্ষ ডা. এস এম মুসতানজীদ, জেলা আওয়ামী লীগের সভাপতি সদর উদ্দিন খান, সাধারণ সম্পাদক আজগর আলীসহ জেলার স্বাস্থ্য কমিটির কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

বিএনপির ভবিষ্যৎ নিয়ে শঙ্কা আওয়ামী লীগের আলম হানিফ

আপডেট টাইম : ০৪:৫৮:১৭ অপরাহ্ন, রবিবার, ৩ ডিসেম্বর ২০১৭