ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

আরেকজন আনিসুল পাওয়া আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৮:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • ৪৬৫ বার
হাওর বার্তা ডেস্কঃ ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হকের মতো আরেকজন যোগ্য নেতা খুঁজে পাওয়া খুব কঠিন; এটা আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জও বটে বলে মন্তব্য করেছেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।
দুপুর ১টার দিকে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে আনিসুল হকের মরদেহ ঢাকায় হযরত শাহজালাল (রহ.) বিমানবন্দরে এসে পৌঁছায়। এ সময় সেখানে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আনিসুল হকের ভাই সেনাপ্রধান জেনারেল আবু বেলাল শফিউল হক উপস্থিত ছিলেন। আনিসুল হকের সঙ্গে এসেছেন স্ত্রী রুবানা হক ও ছেলে নাভিদুল হক।
টিভি ব্যক্তিত্ব, ব্যবসায়ী নেতা আনিসুল হক ২০১৫ সালে আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রথম মেয়র হিসেবে নির্বাচিত হন।
আজ দুপুরে আনিসুল হকের বনানীর বাসায় শেষবারের মতো শ্রদ্ধা জানাতে এসে এক প্রতিক্রিয়ায় সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এসব কথা বলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও শেষবারের মতো শ্রদ্ধা জানাতে আনিসুল হকের বাসভবনে অবস্থান করছেন।
আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এসব স্মৃতিচারণা করেন। তিনি বলেন, ‘আমি তার পরিবারেরও সদস্য ছিলাম। তার মতো অমায়িক মানুষ খুঁজে পাওয়া ভার। আমরা একই এলাকার বাসিন্দা। গত বছর আনিসুল হককে নোয়াখালীতে সংবর্ধনা দেওয়া হয়। সেখানে লাখ মানুষ জড়ো হয়েছিল। আজও সেই সংবর্ধনার ছবি আমি নিজের এলাকায় গেলে দেখতে পাই।’
স্ত্রীর সঙ্গে গত ২৯ জুলাই পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে যুক্তরাজ্যে যান আনিসুল হক। পরে সেখানে হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু হাসপাতাল থেকে আর সুস্থ হয়ে বাড়ি ফেরা হয়নি। গত বৃহস্পতিবার রাত ১০টা ২৩ মিনিটে লন্ডনের ওয়েলিংটন হাসপাতালে মারা যান এই গুণী ব্যবসায়ী নেতা ও টিভি ব্যক্তিত্ব।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

আরেকজন আনিসুল পাওয়া আওয়ামী লীগের জন্য চ্যালেঞ্জ ওবায়দুল কাদের

আপডেট টাইম : ০৮:১৫:২৬ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭