ঢাকা ০৬:৪৯ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

রাষ্ট্রপতি আইন ও বিচার বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সমন্বয় খুবই জরুরি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭
  • ৩৯২ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রীয় কাজে প্রতিদ্বন্দ্বিতা না করে সমন্বয়ের সঙ্গে কাজ করার উপর জোর দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। এক বিভাগের কাজ যেন অন্য বিভাগে বাধা না পায় সেজন্য গুরুত্ব দেন তিনি।

এক্ষেত্রে আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক ও সমন্বয় খুবই জরুরি বলে মন্তব্য করেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেছেন, দায়িত্ব পালনকালে মনে রাখতে হবে এক বিভাগের কর্মকাণ্ডে যাতে অন্য বিভাগের কর্মকাণ্ড কোনোভাবেই বাধাগ্রস্ত না হয় বা জাতীয় স্বার্থ বিঘ্নিত না নয়।

বিচার বিভাগের সঙ্গে শাসন ও আইন বিভাগের টানাপড়েনের মধ্যে শনিবার ঢাকায় বার্ষিক বিচার বিভাগীয় সম্মেলনের উদ্বোধন অনুষ্ঠানে একথা বলেন রাষ্ট্রপতি।

রাষ্ট্রপতি বলেন, উন্নয়নের জন্য গণতন্ত্র ও সুশাসনের বিকল্প নেই। আর গণতন্ত্র ও সুশাসন প্রতিষ্ঠার জন্য নির্বাহী, আইন ও বিচার বিভাগের মধ্যে সম্পর্ক ও সমন্বয় খুবই জরুরি।

তিনি আরও বলেন, মনে রাখতে হবে, এক্ষেত্রে কেউ কারও প্রতিদ্বন্দ্বী নয়, বরং সহযোগী। প্রতিটি বিভাগের সফলতার জন্য পারস্পরিক সহযোগিতা ও আস্থা একান্ত অপরিহার্য।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

রাষ্ট্রপতি আইন ও বিচার বিভাগের মধ্যে প্রতিদ্বন্দ্বিতা ও সমন্বয় খুবই জরুরি

আপডেট টাইম : ০২:৫২:৫৮ অপরাহ্ন, শনিবার, ২ ডিসেম্বর ২০১৭