ঢাকা ০৯:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা বিদেশি আধিপত্যবাদ রুখতে বিএনপি গঠন করেছিলেন জিয়াউর রহমান : ডিএসসিসি প্রশাসক আবদুস সালাম ৬১ জেলায় ৮ কোটি ৫২ লাখ ভূমির রেকর্ড ডিজিটাল করবে সরকার পাবনায় ছাত্রদলের ওপর ‘আওয়ামী লীগের’ হামলা, গুলিবিদ্ধ ৫ বেনাপোল সীমান্তে কঠোর নজরদারি, রাতে সার্চলাইটে টহল টানা বৃষ্টিতে পচছে পেঁয়াজ-রসুন, শরীয়তপুরে কৃষকদের কপালে দুশ্চিন্তার ভাঁজ যে কারণে গ্রেপ্তার দেখানো হল সুইডেন আসলামকে সরকারি প্রতিষ্ঠানের নামে ভুয়া ডোমেইন, সাইবার হামলার ঝুঁকিতে বাংলাদেশ মায়ের স্মৃতিতে আবেগঘন পোস্ট ঋতুপর্ণার বিশ্বের বৃহত্তম ধর্মীয় জনগোষ্ঠী হতে যাচ্ছেন মুসলিমরা

ওবায়দুল কাদের আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭
  • ৩৮১ বার

হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগ সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, আগামী নির্বাচনে আওয়ামী লীগ বিজয়ী হবে।

তিনি বলেন, ‘আগামী নির্বাচনে আওয়ামী লীগের বিজয় হবে।

এ বিষয়ে আমরা পুরোপুরি আত্মবিশ্বাসী। ’

ওবায়দুল কাদের আজ দুপুরে রাজধানীর ধানমন্ডিস্থ আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে মহান বিজয়ের মাস ডিসেম্বরে দলীয় কর্মসূচি প্রণয়নের জন্য সহযোগী সংগঠনের সাথে সভা শেষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, আওয়ামী লীগ যে কোন সময়ে নির্বাচনের জন্য প্রস্তুত রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা যদি আগাম নির্বাচনের ঘোষনা করেন, তাহলে দলের পক্ষ থেকে আমরা অংশ গ্রহন করতে পারব।

এ সময় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এডভোকেট দীপুমণি এমপি, এডভোকেট জাহাঙ্গীর কবির নানক, আব্দুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহে আলম মুরাদ, মহানগর উত্তর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাদেক খান ও আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক পংকজ দেবনাথসহ আওয়ামী লীগের সহযোগী সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত ছিলেন।

সেতুমন্ত্রী বলেন, বিএনপির স্বার্থের আঘাত লাগলে আদালতের বিরুদ্ধেও তারা আন্দোলন কর্মসূচী ঘোষণা করে।

আন্দোলন করার মতো শক্তি বিএনপির নেই উল্লেখ করে তিনি বলেন, গত পাঁচ বছরে আগুনে মানুষ পুড়িয়ে মারা ছাড়া আন্দোলন করার মত সামর্থ দেখাতে পারেনি।

আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের মহান বিজয়ের মাস এবং জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবসের আওয়ামী লীগের কর্মসূচি ঘোষণা করেন।

সভায় আগামী ১৪ ডিসেম্বর শহীদ বুদ্ধিজীবী দিবস, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস, ৫ জানুয়ারী গণতন্ত্র রক্ষা দিবস ও ১০ জানুয়ারি বঙ্গবন্ধুর স্বদেশ প্রত্যাবর্তন দিবসে কর্মসূচি গ্রহণ করা হয়।

এর আগে ওবায়দুল কাদেরের সভাপতিত্বে আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাদের এক সভা অনুষ্ঠিত হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সচিবালয়ে অপরাধ নিয়ন্ত্রণে মোবাইল কোর্ট, ম্যাজিস্ট্রেসি ক্ষমতা পেলেন ৩ কর্মকর্তা

ওবায়দুল কাদের আগামী নির্বাচনে আওয়ামী লীগই বিজয়ী হবে

আপডেট টাইম : ০৫:২১:০৯ অপরাহ্ন, শুক্রবার, ১ ডিসেম্বর ২০১৭