হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, যে কোনো সময় নির্বাচনের জন্য আওয়ামী লীগ প্রস্তুত। তবে আগাম নির্বাচনের কোনো পরিকল্পনা দলের নেই।
এ বিষয়ে সিদ্ধান্ত নিবেন প্রধানমন্ত্রী। তিনি যা বলবেন, তাই হবে। কারণ, শেখ হাসিনার সরকারের অনেক অর্জন, অনেক সাফল্য আছে।
আজ দুপুরে ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভাপতির রাজনৈতিক কার্যালয়ে দলের সভাপতিমণ্ডলীর সঙ্গে সহযোগী সংগঠনগুলোর শীর্ষস্থানীয় নেতাদের যৌথসভা শেষে সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
আরও পড়ুনঃ যাঁরা গ্রহণযোগ্য নন, তাঁরা মনোনয়ন পাবেন না : কাদের
ওবায়দুল কাদের বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদৃষ্টি এবং বিচক্ষণতার ফলে বিশ্বের পরমাণু শক্তিশালী দেশগুলোর মধ্যে বাংলাদেশ ৩২ নম্বরে স্থান করে নিয়েছে। বাংলাদেশের মানুষ এখন বুঝতে পেরেছে, উন্নয়নের জন্য আওয়ামী লীগের কোনো বিকল্প নেই।
এক প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘বিএনপির আন্দোলন করার মতো ক্ষমতা আর নেই। বিগত আট বছরে আট মিনিটও দলটির নেতাকর্মীদের রাজপথে পাওয়া যায়নি। তারপরও যদি তারা কোনো অপচেষ্টা করে, তবে প্রতিহত করা হবে। আরও পড়ুনঃ ধাক্কা দিয়ে আওয়ামী লীগ সরকারের পতন সম্ভব নয় : ওবায়দুল কাদের
এ সময় তিনি বিশ্বের ১৭৩টি দেশের নেতাদের মধ্যে সততা প্রদর্শন এবং কর্মঠ হবার তালিকায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তৃতীয় স্থান অর্জন করায় দলের পক্ষ থেকে অভিনন্দন জানান।
সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন- দলের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপুমনি, জাহাঙ্গীর কবির নানক, দপ্তর সম্পাদক আবদুস সোবাহান গোলাপ প্রমুখ।
Reporter Name 























