ঢাকা ০৬:৫০ অপরাহ্ন, সোমবার, ২৩ নভেম্বর ২০২৬, ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের ব্যাংকের পরিচালনা পর্ষদে থাকতে পারবেন না মন্ত্রী-এমপিরা সীমান্তের ওপারে আমাদের বন্ধু আছে, কিন্তু কোনো প্রভু নেই: ডেপুটি স্পিকার প্রধানমন্ত্রীকে হঠাৎ জড়িয়ে ধরলো এক কিশোর, নিরাপত্তা নিয়ে প্রশ্ন হাসিনার সমর্থকরা সরকারকে অস্থিতিশীল করতে ‘রাষ্ট্রবিরোধী তৎপরতা’ চালাচ্ছে: নিউইয়র্ক টাইমস ভূমিকম্প সম্পর্কে ১২টি বিস্ময়কর তথ্য ৭ ডিসেম্বর ঢাকায় আসছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী এক কোটি টাকায় ভাড়া করা হয় সন্ত্রাসী বাহিনী, দুই মাসেও অধরা সমন্বয়ক মানুষের কল্যাণে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে: ডা. জুবাইদা রহমান প্রতিযোগিতা নয়, রাজত্ব করতে এসেছি: মন্দিরা চক্রবর্তী

বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়ায় আইনমন্ত্রীর স্বাক্ষর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭
  • ৩৯০ বার

হাওর বার্তা ডেস্কঃ অধস্তন আদালতের বিচারকদের বহুল প্রতীক্ষিত চাকরির শৃঙ্খলাসংক্রান্ত বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেছেন আইনমন্ত্রী আনিসুল হক। আজ মন্ত্রণালয়ে বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করেন তিনি। এর পর সেটি প্রধানমন্ত্রীর দফতরে পাঠানো হয়। সেখান থেকে তা রাষ্ট্রপতির দফতরে পাঠানো হবে।

রাষ্ট্রপতি বিধিমালার চূড়ান্ত খসড়ায় স্বাক্ষর করলে তা আইন মন্ত্রণালয়ে পৌঁছলে প্রজ্ঞাপন জারি করা হবে বলে জানিয়েছে কোর্ট সূত্র।

গতকাল রাতে আইন ও বিচার বিভাগের সচিব আবু সালেহ শেখ মো. জহিরুল হক হাওর বার্তাকে বলেন, অধস্তন আদালতের বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়া সুপ্রিম কোর্টে পাঠানো হয়।

সুপ্রিম কোর্ট থেকে গত সোমবার এটি মন্ত্রণালয়ে পাঠানো হয়। আইনমন্ত্রীর স্বাক্ষর শেষে গেজেটটি প্রধানমন্ত্রীর দফতর হয়ে রাষ্ট্রপতির দফতরে যাবে। এর পর রাষ্ট্রপতির দফতর থেকে আইন মন্ত্রণালয়ে এলে সেটি গেজেট আকারে প্রকাশ করা হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নাশকতা ও মাদকের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ ডিএমপি কমিশনারের

বিচারকদের শৃঙ্খলাবিধির খসড়ায় আইনমন্ত্রীর স্বাক্ষর

আপডেট টাইম : ০৩:৪০:৫৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৩০ নভেম্বর ২০১৭