ঢাকা ০৩:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

এসএসসি পরীক্ষার বর্ধিত ফি নিয়ে রুল জারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭
  • ৩৭৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এসএসসি পরীক্ষার বর্ধিত ফি নেয়া কেন অবৈধ হবে না তা জানতে চেয়ে রুল জারি করেছে হাইকোর্ট । আজ (২৮ নভেম্বর) বিচারপতি কাজী রেজা-উল হক ও বিচারপতি মোহাম্মদ উল্লাহ‘র হাইকোর্ট বেঞ্চ স্বতঃপ্রণোদিত হয়ে এ রুল জারি করেন।

চার সপ্তাহের মধ্যে শিক্ষা সচিব, সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যান,হবিগঞ্জের জেলা প্রশাসক,শিক্ষা অফিসারসহ সংশ্লিষ্ট ৯ জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে । গত ২৩ নভেম্বর হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের এক শিক্ষার্থীর অভিভাবক মো. জালাল উদ্দিন খান এ রিট দায়ের করেন । আদালতে রিটের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট জহির উদ্দিন লিমন। রিটে বলা হয় পরীক্ষার নির্ধারিত ফি ১৫৫০ নেয়ার কথা ।

স্কুলে নোটিশ টানিয়ে বাণিজ্য ও মানবিক বিভাগের জন্য ফি ২৫৫০ এবং বিজ্ঞান বিভাগের জন্য ফি ২৮৯০ টাকা নির্ধারণ করে দেয় । আদেশে আদালত বলেছেন- অতিরিক্ত ফি আদায়ের ঘটনায় হবিগঞ্জের চুনারুঘাট থানার গাজীপুর স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ, গর্ভনিংবডির সভাপতি-সেক্রেটারির বিরুদ্ধে কি ব্যবস্থা নেওয়া হয়েছে তা সিলেট শিক্ষা বোর্ডের চেয়ারম্যানকে ৪ জানুয়ারি মধ্যে হাইকোর্টকে জানাতে হবে ।

২০১৪ সালের ১০ নভেম্বর একটি দৈনিক পত্রিকায় ‘আট গুণ বাড়তি ফি আদায়’ শিরোনামে প্রকাশিত প্রতিবেদন আমলে নিয়ে এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণে বাড়তি ফি আদায় বন্ধের নির্দেশ দিয়েছিলেন হাইকোর্ট ।পরবর্তীতে রাজধানীর বিভিন্ন স্কুল বাড়তি ফি ফেরত দিয়েছিলেন । যারা দেননি তাদেরকে তলবও করেছিলেন হাইকোর্ট।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

এসএসসি পরীক্ষার বর্ধিত ফি নিয়ে রুল জারি

আপডেট টাইম : ০৬:৩৭:৫০ অপরাহ্ন, মঙ্গলবার, ২৮ নভেম্বর ২০১৭