ঢাকা ১১:৪২ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নৌকার পুনর্বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ চুয়াডাঙ্গা-২ আসনের জীবননগর উপজেলার কেডিকে ইউনিয়নের কাশীপুর মাঝপাড়া মসজিদ সংলগ্ন মাঠে অনুষ্ঠিত দলীয় জনসভায় এ আসনের দলীয় মনোনয়নপ্রত্যাশী বাংলাদেশ আওয়ামী যুবলীগের কেন্দ্রীয় কমিটির অন্যতম সহ-সম্পাদক, দেশের অন্যতম সেরা জাতীয় দৈনিক আমার সংবাদ সম্পাদক জননেতা হাশেম রেজা বলেছেন, আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগেই আমাদের চুয়াডাঙ্গার দুটি আসনের পুনর্বিজয়ের পরিবেশ তৈরি করতে হবে। যতদূর দেখা যায়, এ জেলায় আমাদের দলের দুই সাংসদ কেউ কারো মুখ দেখতে চান না।

কেন এই বৈরী পরিবেশ আপনারা তৈরি করেছেন। জনগণের মাঝে বিভাজন সৃষ্টি করে দলের ক্ষতি করার জন্য এ জেলার দীর্ঘ অবহেলিত ও বঞ্চিত মানুষ আপনাদের বিপুল ভোটের মাধ্যমে মহান জাতীয় সংসদে পাঠাননি। ক্ষমতার শেষ সময়ে এসে হলেও এলাকার গরিব-দুঃখী মানুষের জন্য কিছু করেন। জননেত্রী শেখ হাসিনার প্রতিশ্রুত উন্নয়নের ছিটেফোঁটাও আপনারা আনতে পারেননি বা করে দেখাতে পারেননি। সামনে জাতীয় সংসদের একাদশ নির্বাচন মাত্র আর একবছর বাকি রয়েছে। সেই নির্বাচনে এখানকার জনগণকে কী জবাব দেবেন। চুয়াডাঙ্গার মানুষ আপনাদের কাছে কাজের হিসাব চায়।

গতকাল বিকাল ৩টায় জীবননগরের কেডিকে ইউনিয়ন যুবলীগ আয়োজিত জনসভায় সভাপতিত্ব করেন ইউনিয়ন আওয়ামী যুবলীগের নেতা বখতিয়ার রহমান। বিশাল এ জনসভায় প্রধান অতিথির বক্তৃতায় উদীয়মান তরুণ জনপ্রিয় নেতা হাশেম রেজা উপস্থিত সর্বস্তরের মানুষের উদ্দেশ্যে আরো বলেন, এ এলাকার মানুষ অনেক আশা নিয়ে আমাদের দলের দুই সাংসদকে নির্বাচিত করেছিলেন। কিন্তু এর মাত্র অল্প কয়েকদিন পরই আমরা দেখলাম তাদের পক্ষ দলকে, দলের নেতা-কর্মীদের ভাগ করে ফেলা হয়েছে। তিনি চুয়াডাঙ্গার দুই সাংসদকে উদ্দেশ্য করে বলেন, আপনাদের কাছে বিনীত অনুরোধ এখনো সময় আছে দলের বিভাজিত নেতা ও কর্মীদেরে এককাতারে নিয়ে আসুন, নইলে বঙ্গবন্ধুর আদর্শ সমুন্নত রাখতে প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ গড়ার স্বপ্ন ভূলুণ্ঠিত হবে, চলমান উন্নয়ন প্রক্রিয়া থেকে আমরা ছিটকে যাবো।

সব ক্ষেত্রে বর্তমান অগ্রযাত্রা ব্যাহত হবে। দীর্ঘদিন যাবত বিভিন্ন সরকারের আমলে আমাদের দলের নেতা-কর্মীরা নির্যাতিত-নিপীড়িত, মামলা-হামলায় জর্জরিত ছাড়াও খুন-গুমের শিকার হয়েছেন, যেটা বর্ণনার অতীত। এটি উল্লেখ করে জনসভায় জননেতা হাশেম রেজা আরো বলেন, দুঃখ হয়, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ক্ষমতায়, বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনার নের্তৃত্বে গণতান্ত্রিক সরকার এখন দেশ পরিচালনা করছে। এখন কেন আমার দলের নেতা-কর্র্মী মিথ্যা মামলায় কেন জেল খাটবে, কেন তারা নিজ দলের অভ্যন্তরীণ কোন্দল আর নেতাদের নিজেদের স্বার্থের বলি হবে। এর জবাব কেউ দিতে পারবেন না আমি জানি, তার পরও বলি সবাই নিজের থেকে দলের স্বার্থকে গুরুত্ব দিন, নাহলে দল যদি আবার ক্ষমতায় না আসে, তাহলে কেউ ভালো থাকতে পারবেন না। গাড়ি-বাড়ি যে যা করেছেন, সব কোথায় চলে যাবে তার কোনো হিসাব মিলাতে পারবেন না।

এলাকার গণমানুষের ফুলেল ভালোবাসায় শিক্ত জননেতা হাশেম রেজা এ সময় জেলা পুলিশের উদ্দেশ্যে বলেন, আপনারা সরকারের কর্মচারী, আপনাদের আচরণে যেন আওয়ামী লীগের ভোট নষ্ট না হয় সেদিকে সজাগ থাকবেন। আর আমাদের দলের কোনো নেতা-কর্মীকে যেন কোনো নেতার কথায় মিথ্যা মামলা দিয়ে হয়রানি করা না হয়। যদি এরূপ করেন, দেখি বা শুনি তাহলে বিষয়টি আমি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছে তুলবো। তিনি উপস্থিত সকলের উদ্দেশ্যে আরো বলেন, ব্যক্তি আক্রোশে আপনারা কেউ নৌকার বিপক্ষে যাবেন না, আপনাদের ঐক্যবদ্ধভাবে নৌকায় ভোট দিয়ে পুনরায় জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় আনতে হবে।

কিছু নেতাকর্মী আজ ক্ষমতার লোভে দলের মধ্যে বিভেদ সৃষ্টি করে বিভাজন তৈরি করছে। আপনাদের সবাইকে সেদিকে খেয়াল রাখতে হবে। জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে যে উন্নয়নের জোয়ার সৃষ্টি করেছেন, নেত্রী ছাড়া কারও পক্ষে এই ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব নয়। সাংবাদিক আজাদ হোসেনের সঞ্চালনায় অনুষ্ঠিত জনসভায় অন্যদের মধ্যে আরো বক্তব্য রাখেন বিশিষ্ট ব্যবসায়ী আওয়ামী লীগ নেতা অবসরপ্রাপ্ত বিজিবি সদস্য বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম, সরফরাজ উদ্দীন, জেলা মৎস্যজীবী লীগের সহ-সভাপতি সাংবাদিক মনিরুল ইসলাম, যুবলীগ নেতা শাহবুদ্দীন আহমেদ, ছাত্রলীগ নেতা সাজেদুর রহমান কাদের প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নৌকার পুনর্বিজয়ে সবাইকে ঐক্যবদ্ধ হতে হবে

আপডেট টাইম : ১২:২৮:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৪ নভেম্বর ২০১৭