ঢাকা ১২:১৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৪৬১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সি‌নিয়র যুগ্ম মহাস‌চিব রুহুল ক‌বির রিজভী বলেছেন, বিএএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা চালিয়েছে সেটি সরকারের সর্বোচ্চ পর্যায়েই যে পরিকল্পনা করা হয়েছিল সে বিষয়ে আর কোনো সন্দেহ নেই।

আজ বেলা সাড়ে ১১টায় নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তি‌নি এসব কথা বলেন।

তিনি বলেন,  ফেনী জেলা আওয়ামী লীগের নেতারা গতকাল মঙ্গলবার সংবাদ সম্মেলন করে হাটে হাড়ি ভেঙ্গে দিয়েছেন। তারা বলেছেন সম্প্রতি কক্সবাজার যাওয়ার পথে ফেনীতে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে যে হামলা হয় তার নেপথে ছিল ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক স্থানীয় সংসদ সদস্য নিজাম উদ্দিন হাজারী। অথচ মিথ্যা মামলা দেয়া হয়েছে বিএনপি নেতাকর্মীদের নামে।

বিএনপির এই নেতা বলেন, সম্প্রতি গণমাধ্যম ও মানুষের বাক স্বাধীনতাকে সম্পূর্ণভাবে হরণ করতে সম্প্রচার আইন করতে যাচ্ছে সরকার। মূলত সরকারের বিরুদ্ধে যাতে কোনো সমালোচনা করতে না পারে এবং বিরোধীতা ও বিরোধী রাজনৈতিক কর্মসূচিকে বেপরোয়াভাবে দমন করার জন্যই এই আইন করা হচ্ছে।

বিএনপির এই নেতা আরো বলেন, এই ভোটারবিহীন সরকারের আমলে তাদের সৃষ্ট নানা গণবিরোধী আইনের মধ্যে এই হবে আরেকটি ভয়াবহতম কালো আইন। বাংলাদেশের মানুষ এমন কালো আইন মেনে নিবে না। আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি’র পক্ষ থেকে সরকারের এই সম্প্রচার আইন-২০১৭ পার্লামেন্টে পাশ করার উদ্যোগের বিরুদ্ধে তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।

রিজভী বলেন, বেগম খালেদা জিয়ার নেতৃত্বে বর্তমান ভোটারবিহীন বাকশালী স্বৈরশাসকদের হটাতে গোটা জাতি আজ ঐক্যবদ্ধ। যতই ষড়যন্ত্র আওয়ামী লীগ করুক না কেন তাদের শেষ রক্ষা হবে না। বেগম খালেদা জিয়ার নেতৃত্বে অচিরেই গণতন্ত্র পুণরুদ্ধার হবে।

সংবাদ সম্মেলনে উপ‌স্থিত ছিলেন, বিএন‌পি চেয়ারপারসনের উপদেষ্ঠা আব্দুস সালাম, যুগ্ম মহাসচিব খায়রুল কবির খোকন, সাংগঠ‌নিক সম্পাদক শামা ওবায়েদ, কেন্দ্রীয় নেতা হা‌বিবুল ইসলাম হা‌বিব, আ‌জিজুল বারী হেলাল, এম এ মা‌লেক,কাজী আবুল বাশার প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সরকারের সর্বোচ্চ পর্যায়ের পরিকল্পনার অংশ

আপডেট টাইম : ১২:৫২:১৯ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭