ঢাকা ১২:০৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

এরশাদ নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা সফল হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ বলেছেন, যারা তত্ত্বাবধায়ক সরকারের ধুয়া তুলে নির্বাচন অনুষ্ঠান নিয়ে ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা করছেন, তাদের উদ্দেশ্য কখনোই সফল হবে না। সংবিধান অনুসারেই জাতীয় নির্বাচন করতে হবে।

তিনি বলেন, গণতন্ত্র সুরক্ষার স্বার্থে সব দেশপ্রেমিক রাজনৈতিক সংগঠন আগামী জাতীয় নির্বাচনে অংশগ্রহণ করবে।

গত মঙ্গলবার রাজধানীর বনানীর কার্যালয়ের মিলনায়তনে সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদের নেতৃত্বে শতাধিক ব্যক্তির জাতীয় পার্টিতে যোগদান উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে হুসেইন মুহম্মদ এরশাদ এসব কথা বলেন।

অ্যাডভোকেট সালমা ইসলাম এমপি’র সভাপতিত্বে যোগদান অনুষ্ঠানে বক্তব্য রাখেন, পার্টির মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি এবং যোগদানকারী ব্যারিস্টার শেখ ফয়সল শাহরিয়ার জিয়াদ।
এরশাদ বলেন, জাতীয় পার্টিতে এখন নতুন জোয়ার সৃষ্টি হয়েছে। বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ এখন জাতীয় পার্টির পতাকা তলে সমবেত হচ্ছেন।

তিনি বলেন, আগামী নির্বাচনে জাতীয় পার্টির প্রতি মানুষের ভালোবাসারই প্রতিফলন ঘটবে। তাই, নির্বাচনের জন্য আমাদের এখন থেকেই প্রস্তুতি গ্রহণ করতে হবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

এরশাদ নির্বাচন নিয়ে ধুম্রজাল সৃষ্টির পাঁয়তারা সফল হবে না

আপডেট টাইম : ১২:১২:৫০ অপরাহ্ন, বুধবার, ২২ নভেম্বর ২০১৭