ঢাকা ১০:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

রাজনীতি’ নিয়ে মুখ খুলে হুমকির মুখে সেই পিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫
  • ৩৮২ বার

‘রাজনীতি’ ছবি নিয়ে নেপথ্য ঘটনায় মুখ খোলায় অভিনেত্রী পিয়া বিপাশাকে ফোনে হুমকি দেয়া হচ্ছে বলে অভিযোগ করেছেন এই মডেল অভিনেত্রী।

তিনি জানান, আমি আসলে ‘খোলামেলা’ কিছু বলিনি। সবাই একটু বেশি বেশি লিখছে। ফোনে আমাকে এখন হুমকিও দেওয়া হচ্ছে, কিন্তু আমি ভয় পাই না।

‘রাজনীতি’ সিনেমা নিয়ে সম্প্রতি নানা ঘটনার পর এ নিয়ে মুখ খুললেন নায়িকা। বললেন, চলচ্চিত্রের পরিবেশ নোংরা, এই পরিবেশে ভালো পরিবারের মেয়েরা কাজ করতে পারবে না।

এর আগে পিয়া অভিযোগ করেন ঢালিউডের এক শীর্ষ নায়ক তাকে অশালীন প্রস্তাব দেন। এ কারণেই ‘রাজনীতি’ ছবিটি ছাড়তে বাধ্য হন তিনি।

পিয়া বলেন, অনেক অভিনয় জানা ছেলেমেয়ে চলচ্চিত্রে কাজ করার জন্য অপেক্ষা করছে। আমার মতো যাঁরা এগিয়ে আসছে, তারা আবার পরিবেশের কারণে চলেও যাচ্ছে। যারা আমাদের দিকে তাকিয়ে ছিল, তারাও আর চলচ্চিত্রে আসার সাহস পাবে না।

তিনি বলেন, আমরা সবাই যদি একসঙ্গে কাজ করতে না পারি, তাহলে চলচ্চিত্র ঘুরে দাঁড়াবে না। অনেক ছবি মুক্তি পাওয়ার পর দর্শক বলেন, নায়িকার অভিনয় হয়নি। এখন কথা হচ্ছে, আপনারা অভিনয় জানা অভিনেত্রীদের তো কাজ করতে দিচ্ছেন না। আমরা কাজ করতে চাই, সুন্দর পরিবেশ চাই, ভালো গল্প চাই। অভিনয় করে বাংলাদেশের দর্শকের কাছে একটা জায়গা তৈরি করেছি। ইচ্ছা ছিল, চলচ্চিত্র একটা জায়গায় দাঁড়াবে। জানি না, কতটুকু পারব।

পিয়া বলেন, ইন্ডাস্ট্রিতে আমি নতুন। ভালো কাজ করতে এসেছি। এখানে এসে কোনো ধরনের পলিটিক্সের মধ্যে পড়তে রাজি নই। আমাকে নিয়ে পলিটিক্স হচ্ছে। কোনো মানুষের অশোভন আচরণ মেনে নিয়ে কাজ করার ইচ্ছা আমার নেই। তিনি যে-ই হোন না কেন। এ ছবি নিয়ে বেশ পলিটিক্স হচ্ছে। তাই ছবিটি আমি বাদ দিয়েছি।-টক্কিজবিডি

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

রাজনীতি’ নিয়ে মুখ খুলে হুমকির মুখে সেই পিয়া

আপডেট টাইম : ১০:৩০:২৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১ সেপ্টেম্বর ২০১৫