ঢাকা ১২:৫৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ফাঁকা মাঠে গোল দিতে শেখ হাসিনা সরকার চায় না‍‍

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৮৯ বার

হাওর বার্তা ডেস্কঃ সরকার আন্তরিকভাবে চায় বিএনপি নির্বাচনে আসুক। ফাঁকা মাঠে গোল দিতে শেখ হাসিনা সরকার চায় না। বিএনপি অতীতের ন্যায় ভুল করুক সেটাও আমরা চাইনা, আমরা চাই একটা প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ নির্বাচন হোক।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতমন্ত্রী ওবায়দুল কাদের আজ বিকেলে ফেনীর মহিপালে ঢাকা-চট্রগ্রাম মহাসড়কে সিক্স লেন ফ্লাইওভারের কাজ পরিদর্শনে এসে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি এসব কথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, ঠাকুরগাঁও থেকে ফেরার পথে বিমান বন্দরে  মীর্জা ফখরুলের সাথে আমরার কৌশল বিনিময় হয়েছে। সেখানে সংলাপের বিষয়ে কোনো আলাপ-আলোচনা হয়নি। সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বলেন বেগম জিয়ার মামলার কী হবে এখনও কেউ জানেনা। যদি রায়ও হয় তাহলে আপিল করার সুযোগ আছে। তারা কেন অন্ধকারে ঢিল ছুঁড়ছে। আমরা কী কোর্টকে বাধ্য করবো।

মন্ত্রী আরো বলেন, বাংলাদেশের একমাত্র সিক্স লেন ফ্লাইওভার ফেনীর মহিপাল ফ্লাইওভার। আগামী ডিসেম্বরের শেষ সপ্তাহের যেকোনো দিন প্রধানমন্ত্রী এটি উদ্বোধন করবেন। নির্ধারিত সময়ের আগে ফ্লাইওভারের কাজ শেষ হওয়ায় তিনি কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান।

এ সময় মন্ত্রীর সাথে সেনাবাহিনীর ব্রিগিডিয়ার জেনারেল একেএম রেজাউল মাজিদ, লে. কর্নেল শফিকুল আলম, লে.কর্নেল শাহরিয়ায়, মেজর ফয়সাল চৌধুরী, ফেনীর পুলিশ সুপার এসএম জাহাঙ্গির আলম সরকার, সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী মাসুদ করিম, ফেনী পৌরসভার প্যানেল মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ফাঁকা মাঠে গোল দিতে শেখ হাসিনা সরকার চায় না‍‍

আপডেট টাইম : ০৫:০৭:৩৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭