ঢাকা ০৭:২৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিচার শুরু

  • Reporter Name
  • আপডেট টাইম : ১২:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রদ্রোহের মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। আজ (২০ নভেম্বর) মামলাটির আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করে ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লার আদালত এ পরোয়ানা জারি করেন।

অন্য দু’জন হলেন- বেসরকারি টেলিভিশন চ্যানেল একুশে টেলিভিশনের (ইটিভি) তৎকালীন প্রধান প্রতিবেদক মাহাথির ফারুকী ও বিশেষ প্রতিনিধি কণক সরওয়ার। এছাড়া মামলার অপর আসামি চ্যানেলটির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম সোমবার আদালতে হাজির ছিলেন।

এর আগে এ মামলায় গত ২৩ অক্টোবর অভিযোগপত্র আমলে নিয়ে একই আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছিলেন আদালত।

সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি তাপস কুমার পাল গ্রেফতারি পরোয়ানা জারির বিষয়টি হাওর বার্তাকে নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অপর আসামি আব্দুস সালাম আদালতে হাজির থাকায় তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়নি।

উল্লেখ্য, ২০১৫ সালের ৪ জানুয়ারি রাতে লন্ডন থেকে বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বক্তব্য সরাসরি সম্প্রচার করে একুশে টেলিভিশন। পরদিন রাতে কারওয়ানবাজারের ইটিভির কার্যালয় থেকে বাসায় ফেরার পথে সালামকে আটক করে মহানগর গোয়েন্দা পুলিশ।

‘ইটিভিতে তারেক রহমানের বক্তব্য প্রচার রাষ্ট্রদ্রোহের শামিল’- এ অভিযোগে ওই বছরের ০৮ জানুয়ারি দণ্ডবিধির ১২৪(এ) ধারায় রাষ্ট্রদ্রোহের মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক (এসআই) বোরহান উদ্দিন।

মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও ইটিভির তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালামকে আসামি করা হয়।

২০১৬ সালের ৩ আগস্ট চারজনকে আসামি করে আদালতে চার্জশিট দেন মামলার তদন্তকারী কর্মকর্তা গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিদর্শক ইমদাদুল হক।

চার্জশিটে বলা হয়েছে, ‘২০১৫ সালের ০৫ জানুয়ারি ‘গণতন্ত্র হত্যা ও কালো’ দিবসের নামে পূর্ব লন্ডনের অট্রিয়াম অডিটোরিয়ামে যুক্তরাজ্য বিএনপির প্রতিবাদ সমাবেশে বক্তব্য দেন তারেক রহমান। তারেক রহমান তার বক্তব্যে দেশের বিচার বিভাগ, প্রশাসন ও আইন-শৃঙ্খলা বাহিনীর বিরুদ্ধে এমন মন্তব্য করেছেন, যাতে জনমনে হিংসার উদ্বেগ হয়েছে’।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

রাষ্ট্রদ্রোহ মামলায় তারেকের বিচার শুরু

আপডেট টাইম : ১২:১৩:০৩ অপরাহ্ন, সোমবার, ২০ নভেম্বর ২০১৭