ঢাকা ০১:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭
  • ৩৪৭ বার

হাওর বার্তা ডেস্কঃ দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে বসেছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। ৩৪ ভাইস চেয়ারম্যানের মধ্যে বৈঠকে উপস্থিত আছেন ২৬ জন। গতকাল রাত সাড়ে নয়টার দিকে চেয়ারপারসনের গুলশানের রাজনৈতিক কার্যালয়ে বৈঠকটি শুরু হয়েছে।

বিএনপি চেয়ারপারসনের সভাপতিত্বে বৈঠকে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর উপস্থিত রয়েছেন।

ভাইস চেয়ারম্যানদের মধ্যে এম মোর্শেদ খান, আবদুল্লাহ আল নোমান, ইকবাল হাসান মাহমুদ টুকু, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী, সেলিমা রহমান, শামসুজ্জামান দুদু, বরকত উল্লাহ বুলু, মো. শাজাহান, আহমদ আজম খান, ব্যারিস্টার শাহজাহান ওমর, এ জেড এম জাহিদ হোসেন, নিতাই রায় চৌধুরী, শওকত মাহমুদসহ ২৬ জন বৈঠকে উপস্থিত রয়েছেন।

দলের সর্বশেষ কাউন্সিলে ৩৪জনকে ভাইস চেয়ারম্যান করা হয়। বৈঠকে চলমান রাজনীতি ও ভবিষ্যৎ পরিকল্পনার কয়েকটি বিষয় নিয়ে আলোচনা হচ্ছে বলে জানা গেছে।

গত ১৫ নভেম্বর জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। এতে তার সাম্প্রতিক কক্সবাজার সফর, জোটের ঐক্য ধরে রাখা, নির্বাচন ও আন্দোলনের প্রস্তুতিসহ নানা বিষয়ে আলোচনা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দলের ভাইস চেয়ারম্যানদের সঙ্গে বৈঠকে খালেদা জিয়া

আপডেট টাইম : ১০:৫২:৩৩ পূর্বাহ্ন, রবিবার, ১৯ নভেম্বর ২০১৭