ঢাকা ০১:১০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

খালেদা জিয়াকে সিলেট সফরে চান বিএনপি’র নেতারা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭
  • ৩২১ বার

হাওর বার্তা ডেস্কঃ দুই বছর আগেও সিলেট বিএনপিতে এতোটা ঐক্য ছিল না। নেতারা ছিলেন বিচ্ছিন্ন। কোন্দলের ভেতরে ঘুরপাক খাচ্ছিলেন তারা। কিন্তু সেই দৃশ্যপট এখন বদলে গেছে। বিএনপিতে এসেছে রাতারাতি পরিবর্তন। এখন আর সেই দ্বন্দ্ব নেই। যে যার অবস্থান থেকে দলকে এগিয়ে নেয়ার চেষ্টা চালাচ্ছেন। আগামী সিটি ও জাতীয় নির্বাচনের প্রস্তুতিও চলছে দলের ভেতরে।

খোদ বিএনপি নেতারা জানিয়েছেন- নিকট অতীতের যে কোনো সময়ের চেয়ে সিলেটে বিএনপি এখন অনেক বেশি ঐক্যবদ্ধ। এ কারণে দলের ভেতরে শক্তি বেড়েছে। এই অবস্থায় দলের প্রধান বেগম খালেদা জিয়াকে সিলেট সফর করাতে চান দলের স্থানীয় পর্যায়ের নেতারা। ঢাকার সমাবেশের পর্ব শেষে সিলেট বিএনপি’র সিনিয়র নেতারা বেগম খালেদা জিয়ার সঙ্গে তাকে সিলেট আসার আমন্ত্রণ জানিয়েছেন। তাদের আমন্ত্রণের জবাবে বেগম খালেদা জিয়াও সিলেটে মাজার জিয়ারতে আসার আগ্রহ প্রকাশ করেছেন। শুধু যে মাজার জিয়ারত তা নয়, খালেদা জিয়াকে নিয়ে সিলেটে শোডাউন করতে চায় বিএনপি। সেই মনোভাব নিয়েই তাকে সিলেটে আমন্ত্রণ জানানো হয়। আর এই শোডাউনের মাধ্যমে সিলেটের রাজনীতিতে পাকাপোক্ত অবস্থান সুদৃঢ় করতে চান নেতারা।

বিএনপি নেতারা জানিয়েছেন- সিলেট বিভাগের ১৬ আসনই বিএনপি’র শক্তিশালী দুর্গ। সেটি অতীতের নির্বাচনে প্রমাণিত হয়েছে। সিলেট সিটি করপোরেশনও বিএনপি’র দখলে। এছাড়া বেশির ভাগ উপজেলা ও পৌরসভাও বিএনপি’র দখলে। দলের দুর্দিনে স্থানীয় নেতারা একাট্টা হয়ে সবখানে অবস্থান ধরে রেখেছেন। এখন টার্গেট জাতীয় নির্বাচন। জাতীয় নির্বাচনেও সিলেটে বিএনপি ভালো ফলাফল পাবে আশাবাদী সিনিয়র নেতারা।

সিলেট সিটি করপোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী জানিয়েছেন- আমরা সম্প্রতি ম্যাডামের সঙ্গে দেখা করেছি। ম্যাডামকে সিলেটে আসার আমন্ত্রণ জানিয়েছি। ম্যাডাম সায় দিয়েছেন। কিন্তু কবে তিনি সিলেটে আসবেন সেটি চূড়ান্ত হয়নি।’

তিনি বলেন- ‘ম্যাডামকে ডিসেম্বরের শেষদিকে কিংবা জানুয়ারির প্রথমার্ধে সিলেটে নিয়ে আসার প্রক্রিয়া চালাবো আমরা।’

সিলেটে সম্মেলনের মাধ্যমে সিলেট জেলা ও মহানগর বিএনপি’র কমিটি গঠন করা হয়েছিল। সম্মেলনের মাধ্যমে সিলেট বিএনপি ঘুরে দাঁড়িয়েছে। সিলেট জেলা ও মহানগরে ইতিমধ্যে সব ইউনিটের কমিটি গঠন করা শেষ। এখন চলছে সদস্য সংগ্রহ অভিযান। এই অভিযানে বিএনপি’র সিনিয়র নেতারা তৃণমূলের ব্যাপক সাড়া পাচ্ছেন। বিএনপিও পর্যায়ক্রমে সব এলাকায় সদস্য সংগ্রহ অভিযান চালাচ্ছে। পাশাপাশি দলকে তারা সুসংগঠিত করার প্রক্রিয়া চালাচ্ছে। এই অবস্থায় সিলেটের বিএনপি’র তৃণমূলেও এক্য বেড়েছে। দলের জন্য সবাই এক হয়ে উঠেছেন।

সম্প্রতি ঢাকায় দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সঙ্গে দেখা করে এসেছেন মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন ও সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। তাদের সঙ্গে দুই উপদেষ্টা এনামুল হক চৌধুরী ও এমএ হক ছিলেন। ওই সময় মহানগর বিএনপি’র দুই নেতা খালেদা জিয়াকে সিলেটে আসার আমন্ত্রণ জানিয়েছেন।

সিলেট মহানগর বিএনপি’র সভাপতি নাসিম হোসাইন জানিয়েছেন- ‘আমরা ম্যাডামকে সিলেটে মাজার জিয়ারতে আমন্ত্রণ জানিয়েছি। ম্যাডাম আসবেন বলে আমাদের জানিয়েছেন। দলীয় সিদ্ধান্ত পাওয়ার পর আমরা সিলেটে প্রস্তুতি শুরু করবো।’

নাসিম হোসাইন বলেন- ‘সিলেট বিএনপি এখন আগের চেয়ে অনেক শক্তিশালী। দলের ভেতরে দ্বন্দ্ব নেই। ভেদাভেদ ভুলে সবাই এক কাতারে এসেছেন। এই মুহূর্তে ম্যাডাম সিলেটে এলে আমরা আরো উজ্জীবিত হবো।’

সিলেট জেলা বিএনপিকে তৃণমূল পর্যন্ত সাজিয়েছেন জেলার সভাপতি আবুল কাহ্‌হের শামীম ও আলী আহমদ। শারীরিক অসুস্থতার কারণে আলী আহমদ বর্তমানে চিকিৎসাধীন রয়েছেন। জেলা বিএনপি’র সিনিয়র নেতারা জানিয়েছেন- সিলেট জেলার ১৩টি উপজেলায় বিএনপি ঘরে ঘরে শক্তিশালী হয়ে উঠেছে। এই মুহূর্তে দলীয় প্রধান সিলেট সফরে এলে তাকে নিয়ে তারা নজিরবিহীন শোডাউন দিতে পারবেন। যে শোডাউন অতীতে সিলেটে কখনো হয়নি। সূত্র: মানবজমিন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

খালেদা জিয়াকে সিলেট সফরে চান বিএনপি’র নেতারা

আপডেট টাইম : ০৬:০১:৫৮ অপরাহ্ন, শুক্রবার, ১৭ নভেম্বর ২০১৭