হাওর বার্তা ডেস্কঃ ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক ডেকছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বুধবার ২০ রাত ৮টায় গুলশানস্থ বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে ২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের এই বৈঠক অনুষ্ঠিত হবে।
সভায় সভাপতিত্ব করবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।
দেশের চলমান রাজনৈতিক অবস্থায় করণীয় ও রংপুর সিটি করপোরেশন নির্বাচন নিয়ে বৈঠকে আলোচনা হতে পারে বলে সূত্রে জানা গেছে।
সভার বিষয়টি হাওর বার্তাকে নিশ্চিত করেছেন জোটের শরিক বাংলাদেশ ন্যাপের মহাসচিব গোলাম মোস্তফা ভুইয়া।
Reporter Name 

























