ঢাকা ১০:২৭ পূর্বাহ্ন, শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ২৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর ধর্ম-বর্ণ-সম্প্রদায় নির্বিশেষে সবার কল্যাণে কাজ করছে সরকার: প্রধানমন্ত্রী এয়ারবাসের ১০ উড়োজাহাজ কিনতে চুক্তি সই পোশাক শ্রমিকদের মজুরি বোর্ড গঠনের নীতিগত সিদ্ধান্ত সরকারের ১৭ হাজার মুসল্লির ধারণক্ষমতাসম্পন্ন ইসলামী বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ ৭৮ দেশের সঙ্গে বৈঠক, হজ ব্যবস্থাপনায় বড় পরিকল্পনা সৌদির বিদ্যুৎ ও জ্বালানিতে ৩.৩ বিলিয়ন ডলার বৈদেশিক ঋণ নিচ্ছে সরকার গুগলের বিরুদ্ধে যুক্তরাজ্যে ১.৩৩ বিলিয়ন ডলারের মামলা এমপি নজরুলের জামিন হলে সমাজে বিরূপ প্রতিক্রিয়া হতে পারে, বললেন বিচারক মাদকবিরোধী সামাজিক আন্দোলন গড়ে তুলতে তরুণ প্রজন্মের প্রতি আহ্বান রাষ্ট্রপতির

মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রকাশ শিগগির

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭
  • ৫২০ বার

জাকির হোসাইনঃ শিগগিরই মুক্তিযোদ্ধার সঠিক তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে।

আজ সংসদে সরেকারি দলের সদস্য মকবুল হোসেনের এক সম্পূরক প্রশ্নের জবাবে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আ. ক. ম. মোজাম্মেল হক এ কথা বলেন।

তিনি বলেন, এই তালিকায় কোনো প্রকৃত মুক্তিযোদ্ধার নাম বাদ পড়লে তাকে তালিকাভুক্তির জন্য আবেদনের সুযোগ দেয়া হবে।

সরকারি দলের অপর এক সদস্যের সম্পূরক প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, মুক্তিযুদ্ধের সময় অনেক মুক্তিযোদ্ধা ভারতে ট্রেনিং নিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিল। এর অধিকাংশ তালিকা আমরা পায়নি। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বাধীন সরকার ১৯৯৬ সালে মুক্তিযোদ্ধাদের একটি তালিকা প্রণয়ন করে। এটি লাল মুক্তিবার্তা হিসেবে পরিচিত।

তিনি বলেন, বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের আমলে রাজনৈতিক উদ্দেশ্যে কোনো ধরনের ন্যায়-নীতির তোয়াক্কা না করে মুক্তিযোদ্ধার তালিকায় অতিরিক্ত ৩৩ হাজার নাম অন্তর্ভুক্ত করা হয়। ওই সময় এমন অনেকে তালিকাভুক্ত হয়েছে যারা মুক্তিযুদ্ধ করা দূরের কথা, এদের অনেকেই মুক্তিযুদ্ধ বিরোধীও রয়েছে।

মন্ত্রী বলেন, যাচাই-বাছাই করে এদের তালিকা থেকে বাদ দেয়ার উদ্যোগ নেয়া হলে তা বাধাগ্রস্ত করতে আদালতে ১১৬টি মামলা দায়ের করা হয়। আদালতের নিষেধাজ্ঞা থাকায় এখন যাচাই-বাছাই প্রক্রিয়া বন্ধ রয়েছে।

নিষেধাজ্ঞা উঠে গেলে প্রত্যেক উপজেলায় মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা করা যাবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

শিক্ষাদূত মুকুল মাস্টারের অন্তিম প্রহর

মুক্তিযোদ্ধার সঠিক তালিকা প্রকাশ শিগগির

আপডেট টাইম : ০৭:৫৬:৩০ অপরাহ্ন, সোমবার, ১৩ নভেম্বর ২০১৭