ঢাকা ০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কথায় কথায় নালিশ করা বিএনপির অভ্যাস

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭
  • ৩১৯ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সমাবেশে জনসমাগম ঠেকাতে বাধা দেয়ার অভিযোগ অস্বীকার করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। আজ বিকালে সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপির সমাবেশের আগে সকাল থেকে আশাপাশের জেলা থেকে ঢাকাগামী অধিকাংশ বাস চলাচল বন্ধ রয়েছে। বিএনপি নেতারা অভিযোগ করেছেন, তাদের কর্মসূচিতে জনসমাগম ঠেকাতে পরিকল্পিতভাবে বাস চলতে দিচ্ছে না।

দুপুরে ঢাকার একটি রেস্তোরাঁয় জাতীয় সড়ক পরিবহন নিরাপত্তা কাউন্সিলের সাধারণ সভা শেষে সড়ক পরিবহনমন্ত্রী ওবায়দুল কাদের বেরিয়ে আসার পর বিএনপির অভিযোগের প্রতিক্রিয়া সাংবাদিকরা জানতে চান তার কাছে।

কাদের বলেন, এটা খতিয়ে দেখতে হবে, খোঁজ নিতে হবে বাধাটা কে দিচ্ছে ? বিএনপি তো নিজেরাই নিজেদের বাধা দেয়। অতীতে আমরা যখন এসব অভিযোগের খোঁজ-খবর নিয়ে দেখি, তখন অনেক সময় দেখা যায়, এসব অভিযোগের বাস্তব কোনো ভিত্তি নেই। আসলেই কথায় কথায় নালিশ করা বিএনপির পুরনো অভ্যাস।

ঢাকার প্রবেশ মুখগুলোতে গণপরিবহন সঙ্কট কেন প্রশ্ন করা হলে তিনি বলেন, এটা আমি জানি না। সমাবেশে জনভোগান্তির জন্য বিএনপি নেতাকর্মীদের বিশৃঙ্খলাকে দায়ী করেন ওবায়দুল কাদের।

সড়ক পরিবহনমন্ত্রী বলেন, ১৮ নভেম্বর ৭ মার্চের ভাষণের বিশ্ব স্বীকৃতির জন্য আমরা সমাবেশ দিয়েছি শনিবার দেখে। এ ধরনের  সমাবেশে জনভোগান্তি হবেই, এটাকে সহনীয় মাত্রায় রাখা রাজনৈতিক দলের দায়িত্ব। কিন্তু আজকে তো সহনীয় মাত্রায় নেই। মাত্রা অতিক্রম করে এখন রাস্তা অচল হয়ে গেছে।

তিনি আরও বলেন, বেগম জিয়ার সংবর্ধনার দিনও একই অবস্থা হয়েছিলো। আমরা শেখ হাসিনাকে যে সংবর্ধনা দিয়েছিলাম সেখানে আমাদের মহিলা উপস্থিতিও তাদের সম্মিলিত উপস্থিতির চেয়েও বেশি ছিল। তারপরও আমরা ছিলাম সুশৃঙ্খল পরিবেশে, নেতাকর্মীরা ছিল ফুটপাতে। যারা আজকে রাস্তা অচল করে সভাসমাবেশ করে, তারা ক্ষমতায় আসলে তারা দেশ অচল করবে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কথায় কথায় নালিশ করা বিএনপির অভ্যাস

আপডেট টাইম : ০৪:৪২:০৩ অপরাহ্ন, রবিবার, ১২ নভেম্বর ২০১৭