ঢাকা ০৩:১১ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে ওবায়দুল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭
  • ৩৭৯ বার

হাওর বার্তা ডেস্কঃ নূর হোসেন গণতন্ত্রের জন্য নিজের রক্ত দিয়ে গেছেন। জীবন দিয়ে গেছেন। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে। এ কথাগুলো বলেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

তিনি আরো বলেন, আওয়ামী লীগ আহ্বান জানালেও বিএনপি আসন্ন নির্বাচনে অংশগ্রহণ করবে, না জানালেও করবে। তবে আওয়ামী লীগ চায়, বিএনপিসহ সব দলের অংশগ্রহণের মাধ্যমে একটি প্রতিযোগিতামূলক নির্বাচন।

শহীদ নূর হোসেন দিবস উপলক্ষে শুক্রবার (১০ নভেম্বর) সকাল ৮টায় গুলিস্তানে শহীদ নূর হোসেন চত্বরে আওয়ামী লীগের পক্ষ থেকে দলীয় নেতাকর্মীদের নিয়ে ফুল দিয়ে শ্রদ্ধা জানানোর পর সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, বিএনপি নির্বাচন বয়কট করলো; আর তাতে গণতন্ত্র থাকলো না, বিষয়টি এমন নয়। দেশে যদি গণতন্ত্র না থাকতো, তাহলে ইন্টার-পার্লামেন্টারি ইউনিয়ন ও কমনওয়েলথ পার্লামেন্টারি অ্যাসোসিয়েশন সম্মেলন সফলভাবে অনুষ্ঠিত হতো না।

তিনি বলেন, নূর হোসেন গণতন্ত্রের জন্য নিজের রক্ত দিয়ে গেছেন। জীবন দিয়ে গেছেন। নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে। তাছাড়া সোহরাওয়ার্দী উদ্যানে বিএনপিকে সমাবেশের অনুমতি দেয়ায় প্রমাণ হয়েছে, আওয়ামী লীগ কতটা গণতান্ত্রিক; কতটা আন্তরিক।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নূর হোসেনের স্বপ্নের গণতন্ত্র মুক্তি পেয়েছে ওবায়দুল কাদের

আপডেট টাইম : ১১:০৬:৩৩ পূর্বাহ্ন, শুক্রবার, ১০ নভেম্বর ২০১৭