ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

জিয়ার সমাধিতে যাচ্ছেন না খালেদা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৩১৮ বার

হাওর বার্তা ডেস্কঃ ৭ নভেম্বর ‘বিপ্লব ও সংহতি দিবসে’ বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে যাচ্ছেন না দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। কমনওয়েলথ পার্লামেন্টারি কনফারেন্সের কারণে জিয়াউর রহমানের সমাধি প্রাঙ্গণে নেতাকর্মীদের উপস্থিতিকে কেন্দ্র করে অপ্রীতিকর পরিস্থিতির সৃষ্টি হতে পারে। আইনশৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে এ ব্যাপারে বিধিনিষেধ রয়েছে। সার্বিক পরিস্থিতি বিবেচনা করে দলের প্রতিষ্ঠাতার সমাধিতে শ্রদ্ধা নিবেদনের কর্মসূচি স্থগিত করেছে বিএনপি।

জানতে চাইলে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইং সদস্য শায়রুল কবির খান হাওর বার্তাকে বলেন, এখন পর্যন্ত চেয়ারপারসনের শ্রদ্ধা জানাতে যাওয়ার কর্মসূচির কথা জানতে পারিনি।

এদিকে কর্মসূচিসহ সার্বিক বিষয় নিয়ে কথা বলতে সংবাদ সম্মেলেন ডেকেছে বিএনপি। দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর মঙ্গলবারের এই সংবাদ সম্মেলনে কথা বলবেন।

প্রসঙ্গত, ১৯৭৫ সালের ৭ জানুয়ারি সিপাহী-জনতা বিপ্লব করে জিয়াউর রহমানকে ক্ষমতায় এনেছিল দাবি করে দিনটিকে ‘জাতীয় বিপ্লব ও সংহতি দিবস’ হিসেবে পালন করে আসছে বিএনপি। অন্যদিকে আওয়ামী লীগ দিবসটিকে ‘মুক্তিযোদ্ধা সেনা কর্মকর্তা হত্যা দিবস’ হিসেবে পালন করে থাকে। বিএনপি ক্ষমতায় এসে দিবসটিতে সরকারি ছুটি ঘোষণা করলেও আওয়ামী লীগ এসে তা বাতিল করে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

জিয়ার সমাধিতে যাচ্ছেন না খালেদা

আপডেট টাইম : ১০:৩০:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭