ঢাকা ০৫:১৮ পূর্বাহ্ন, রবিবার, ২১ জুন ২০২৬, ৬ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি রিজার্ভের আড়ালে বাড়ছে ঝুঁকি কৃষক বাঁচলেই দেশ বাঁচবে: ত্রাণমন্ত্রী বিচারকদের সততার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান প্রধান বিচারপতির বগুড়ার আলোচিত তিন ইউনিয়নের নাম পরিবর্তনে ডিসিকে প্রধানমন্ত্রীর চিঠি তাপমাত্রা ও বৃষ্টি নিয়ে নতুন বার্তা দিল আবহাওয়া অফিস নানা সংকটে চ্যালেঞ্জে পুলিশ মালয়েশিয়ায় প্রধানমন্ত্রীর দুই দিনের সরকারি সফর শুরু কাল, দ্বিপক্ষীয় বৈঠক ও সমঝোতা স্মারক সইয়ের সম্ভাবনা কার হাতে উঠবে বিশ্বকাপ, জানাল অক্টোপাস পলের উত্তরসূরিরা শুধু বেতন নয়, আরও যেসব সুবিধা পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

আজ এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ আজ মঙ্গলবার থেকে শুরু হচ্ছে। নিয়মিত শিক্ষার্থীরা ১২ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফি দিয়ে অনলাইনে আবেদন করতে পারবে।

আগেরবার অকৃতকার্য শিক্ষার্থীদের ১০ অক্টোবর সাদা কাগজে প্রতিষ্ঠান প্রধান বরাবর আবেদন করতে হবে। আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি ২০১৮ সালের এসএসসি ও সমমানের পরীক্ষার জন্য ফি নির্ধারণ করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১ হাজার ৫৫০ টাকা, মানবিক ও বাণিজ্য বিভাগের শিক্ষার্থীদের জন্য সর্বোচ্চ ১ হাজার ৩৭০ টাকা নির্ধারণ করেছে সাব-কমিটি। এ ছাড়া যেকোনো বিভাগের জন্য বিলম্ব ফি নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা।

এ বিষয়ে ঢাকা, চট্টগ্রাম ও মাদরাসা শিক্ষা বোর্ডসহ সব বোর্ড আলাদা আলাদা বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। এসএসসি ও সমমানের পরীক্ষায় অনলাইনে ফরম পূরণের সময়সীমা ৭ থেকে ১২ নভেম্বর পর্যন্ত নির্ধারণ করা থাকলেও বিলম্ব ফি দিয়ে ১৪ থেকে ১৮ নভেম্বর পর্যন্ত তা পূরণ করা যাবে। এসব বিধান রেখেই সম্প্রতি আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় সাব-কমিটি এসএসসির ফরম পূরণের বিস্তারিত তথ্য প্রকাশ করেছে।

ঢাকা শিক্ষা বোর্ড সূত্রে জানা যায়, এবার এসএসসি ও সমমানের পরীক্ষার ফরম পূরণে প্রতি পত্রের জন্য ফি নির্ধারণ করা হয়েছে ৮০ টাকা। প্রতি পত্রের ব্যবহারিক ফি ৩০ টাকা, শিক্ষার্থীপ্রতি ট্রান্সক্রিপ্ট ফি ৩৫ টাকা, মূল সনদ ফি ১০০ টাকা, স্কাউট ও গার্লস গাইড ফি ১৫ টাকা, শিক্ষা সপ্তাহ ফি ৫ টাকা এবং বার্ষিক ক্রীড়া অ্যাফিলিয়েশন ফি নির্ধারণ করা হয়েছে ৩০০ টাকা।

ব্যবহারিক নেই এমন শিক্ষার্থীদের কেন্দ্র ফি ২৫০ টাকা এবং যাদের ব্যবহারিক আছে তাদের ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। তবে অনিয়মিত শিক্ষার্থীদের অতিরিক্ত ১০০ টাকা ফি দিতে হবে। ফলে সব মিলিয়ে একজন নিয়মিত শিক্ষার্থীকে (বিজ্ঞান বিভাগ) ফরম পূরণে ফি দিতে হবে সর্বোচ্চ ১ হাজার ৫৫০ টাকা।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছোট এআই মডেলেই বড় চ্যালেঞ্জ: ক্লাউড সিস্টেমকে টক্কর দিচ্ছে নতুন প্রযুক্তি

আজ এসএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণ

আপডেট টাইম : ১০:০৪:১৫ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭