ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগ-বিএনপিতে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭
  • ২৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ জনপ্রতিনিধি হিসেবে বদর উদ্দিন আহমদ কামরানের টানা প্রায় তিন দশকের রাজনৈতিক জীবনে ছেদ টেনেছিলেন আরিফুল হক চৌধুরী। ২০১৩ সালের ১৫ জুন সিলেট সিটি করপোরেশন (সিসিক) নির্বাচনে প্রথমবারের মতো মেয়র নির্বাচিত হন বিএনপির এই কেন্দ্রীয় নেতা। আর এতেই ভোটের রাজনীতিতে প্রথমবারের মতো পরাজয়ের স্বাদ পান আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা ও সিলেট মহানগর সভাপতি কামরান।

আগামী সিসিক নির্বাচনেও ভোটযুদ্ধে নামার প্রস্তুতি নিচ্ছেন আরিফ ও কামরান। তবে উভয়কে নিজ নিজ দলের মনোনয়নপ্রত্যাশীদের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। আগামী বছরের মার্চ অথবা এপ্রিলে সিসিকের পরবর্তী নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার। গতকাল নগরীতে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি যখন এ ঘোষণা দেন তখন মঞ্চে ছিলেন আরিফ ও কামরান।

অতীতে ধারাবাহিক সাফল্যের সুবাদে দলীয় মনোনয়নে চ্যালেঞ্জে না পড়লেও এবার কামরানের বিকল্প হতে চান আরও তিনজন। অন্যদিকে সিসিকের ইতিহাসে বিএনপিকে প্রথম মেয়র পদ উপহার দেওয়া আরিফের পরিবর্তে দলের মনোনয়ন দাবিদার আরও চারজন। বড় দুই দলে মেয়র প্রার্থীদের ছড়াছড়ির মধ্যে জাতীয় পার্টি (জাপা) থেকে একজন মাঠে রয়েছেন। আর নির্বাচন কমিশনের নিবন্ধন বাতিল হলেও অবস্থান ধরে রাখতে জামায়াতের একজন দলীয়ভাবে ‘স্বতন্ত্র’ হিসেবে মেয়র নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। এমন পরিস্থিতি নির্বাচনের পাঁচ-ছয় মাস আগে থেকেই সিলেটে বেজেছে ভোটের দামামা। সম্ভাব্য প্রার্থীদের মধ্যে চলছে নানা তৎপরতা। আগামীতে প্রথমবারের মতো মেয়র প্রার্থীরা দলীয় প্রতীকে প্রতিদ্বন্দ্বিতার সুযোগ পাছেন। ফলে নতুন মাত্রা যোগ করেছে নগরীর ভোটযুদ্ধে।

সিলেট মহানগর আওয়ামী লীগ সভাপতি কামরানের পাশাপাশি মেয়র পদে দলের মনোনয়নপ্রত্যাশী মহানগরের সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ। এ ছাড়া অর্থমন্ত্রীর ঘনিষ্ঠজন হিসেবে পরিচিত সিলেট জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহি উদ্দিন আহমদ সেলিম এবং নগরীর ২০ নম্বর ওয়ার্ডের তিনবারের কাউন্সিলর ও মহানগর আওয়ামী লীগের শিক্ষাবিষয়ক সম্পাদক আজাদুর রহমান আজাদ দলের মনোনয়নপ্রত্যাশী। অন্যদিকে বিএনপি থেকে মনোনয়নপ্রত্যাশীর তালিকায় আছেন মহানগরের সভাপতি নাসিম হোসাইন, সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ-সভাপতি রেজাউল হাসান লোদী কয়েস ও ফরহাদ চৌধুরী শামীম। রেজাউল হাসান ও ফরহাদ চৌধুরী দু’জনই সিসিকের তিনবারের নির্বাচিত কাউন্সিলর।

এদিকে জাপার লাঙল প্রতীকে মেয়র পদে লড়তে চান তৎকালীন সিলেট পৌরসভার কমিশনার আবদুস সামাদ নজরুল। মহানগর জাপার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক নজরুল হাওর বার্তাকে বলেন, আওয়ামী লীগ-বিএনপির বাইরে নগরবাসী তৃতীয় একজনকে মেয়র হিসেবে দেখতে চায়। এমন পরিস্থিতিতে তিনি নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন। অন্যদিকে মহানগর জামায়াতের আমির অ্যাডভোকেট এহসানুল মাহবুব জুবায়েরকে দলের পক্ষ থেকে নির্বাচনের প্রস্তুতি নিতে বলা হয়েছে বলে হাওর বার্তাকে নিশ্চিত করেছেন তিনি।

আওয়ামী লীগের মনোনয়ন নিয়ে কামরান ও আসাদের মধ্যে ঠাণ্ডা লড়াইয়ের রেশ দলের নেতাকর্মীদের মধ্যেও পড়েছে। গত ২১ অক্টোবর নগরীর রেজিস্টারি মাঠে সিলেটে আওয়ামী লীগের সদস্য সংগ্রহ অভিযানের উদ্বোধনী অনুষ্ঠানে দলের সাধারণ সম্পাদক এবং সেতুমন্ত্রী ওবায়দুল কাদের ‘জনপ্রিয়’ ও ‘গ্রহণযোগ্য’ নেতাকে মেয়র পদে মনোনয়ন দেওয়ার ঘোষণা দেন। এমন পরিস্থিতিতে ওবায়দুল কাদের জনপ্রিয়তার হিসাবে কামরানের কথাই বুঝিয়েছেন বলে প্রচার করেন তার অনুসারীরা। অন্যদিকে আসাদ অনুসারীদের দাবি, গ্রহণযোগ্যতার হিসাবে তাদের নেতাই এগিয়ে রয়েছেন। গত জুলাইয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাকে ‘গ্রিন সিগন্যাল’ দিয়েছেন বলে কামরান সে সময় প্রচার করেন।

এ প্রসঙ্গে আসাদ উদ্দিন আহমদ হাওর বার্তাকে বলেন, দলের সাধারণ সম্পাদকের সর্বশেষ মন্তব্যেই পরিস্কার, এখনও মেয়র পদে কাউকে চূড়ান্ত করা হয়নি। কয়েক মাস আগে সবুজ সংকেতের কথা প্রচার করা হয়েছিল। সে সময় সত্যি সত্যি সবুজ সংকেত দেওয়া হলে এখন জনপ্রিয় বা গ্রহণযোগ্য কাউকে মনোনয়ন দেওয়ার কথা আসত না। তিনি বলেন, আওয়ামী লীগের মনোনয়নে মেয়র পদে নির্বাচনের জন্য তিনি কাজ করছেন। নগরবাসীর কাছ থেকেও ইতিবাচক সাড়া পাচ্ছেন।

বদর উদ্দিন আহমদ কামরান হাওর বার্তাকে বলেন, আমাকে নির্বাচনের প্রস্তুতি নেওয়ার জন্য বলা হয়েছে। আমার দৃঢ় বিশ্বাস, দল আমাকেই সিলেটে মনোনয়ন দেবে। দলের অন্যদের মনোনয়ন প্রত্যাশাকে ‘গণতান্ত্রিক অধিকার’ অভিহিত করে তিনি বলেন, আওয়ামী লীগের দলীয় প্রার্থীর নাম ঘোষণার পর সবাই ঐক্যবদ্ধভাবে নৌকা প্রতীকের পক্ষে মাঠে নামবে। এখনও মনোনয়নপ্রত্যাশী কারও সঙ্গে কোনো মনোমালিন্য বা বিভেদ নেই বলে জানান কামরান। মেয়র পদ পুনরুদ্ধার প্রসঙ্গে তিনি বলেন, হারানো পদ পুনরুদ্ধারের জন্য দলের সবাই ঐক্যবদ্ধভাবে কাজ করবেন। আর আওয়ামী লীগ যখন ঐক্যবদ্ধ থাকে, তখন কেউ হারাতে পারে না।

মেয়র পদে দলীয় মনোনয়ন পাওয়ার প্রকাশ্য লড়াইয়ে নামা কামরান ও আসাদ প্রতিনিয়ত নগরীতে বিভিন্ন অনুষ্ঠানে যোগদানের মাধ্যমে কৌশলী প্রচারণা চালিয়ে যাচ্ছেন।

গত নির্বাচনে বিপুল ভোটে বিজয়ী আরিফের বদলে দলীয় মনোনয়ন পেতে প্রকাশ্যে ঘোষণা দিয়েছেন মহানগর বিএনপির সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম। গত ৩০ সেপ্টেম্বর নগরীর শাহী ঈদগাহে একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় মুরব্বি ও যুব সমাজের সঙ্গে মতবিনিময় সভায় মেয়র পদে নির্বাচনের ঘোষণা দেন তিনি। হাওর বার্তাকে তিনি বলেন, ‘১৯৯৫ সালে তৎকালীন সিলেট পৌরসভায় চেয়ারম্যান পদে দলের সমর্থন নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলাম। সে সময় ব্যক্তিগতভাবে নির্বাচনের জন্য প্রস্তুত ছিলাম না। এখন দল থেকে মনোনয়ন দেওয়া হলে মেয়র পদে নির্বাচন করব। দলের মনোনয়ন পেলে অবশ্যই বিজয়ী হবো।’

সাবেক অর্থমন্ত্রী শাহ এ এম এস কিবরিয়া হত্যা মামলায় জড়িয়ে আইনি ঝামেলায় থাকা আরিফের বিকল্প হিসেবে মাঠে রয়েছেন মহানগর বিএনপির সভাপতি নাসিম হোসাইন। দলের বিভিন্ন ওয়ার্ড পর্যায়ের নেতাকর্মীরা তাকে নির্বাচন করার ‘চাপ দিচ্ছেন’ বলে জানান গত নির্বাচনে দলের সমর্থনপ্রত্যাশী নাসিম।

এদিকে ‘ভারপ্রাপ্ত মেয়রের’ দায়িত্ব নিয়ে আরিফুল হকের সঙ্গে বিরোধে জড়ানো সিসিকের বর্তমান প্যানেল মেয়র রেজাউল হাসান কাউন্সিলর হিসেবে অর্জিত অভিজ্ঞতা ‘বড় পরিসরে’ কাজে লাগাতে চান বলে জানিয়েছেন। একই লক্ষ্যে দলের মনোনয়ন চাইবেন বলে জানিয়েছেন মহানগরের সহ-সভাপতি ও মহানগর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক ফরহাদ চৌধুরী শামীম। তবে আগামী নির্বাচন নিয়ে এখনই কোনো মন্তব্য করতে চাননি মেয়র আরিফ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগ-বিএনপিতে সম্ভাব্য প্রার্থীর ছড়াছড়ি

আপডেট টাইম : ০৯:৫৫:১০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ৭ নভেম্বর ২০১৭