ঢাকা ০৩:৩০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপিকে দুর্বল মনে করা ঠিক হবে না সেতুমন্ত্রী

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৪৩ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি সাংগঠনিকভাবে দুর্বল মনে হলেও, জনসমর্থনে দলটিকে দুর্বল মনে করা ঠিক হবে না বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।

আজ কক্সবাজার জেলা আওয়ামী লীগের নতুন সদস্য সংগ্রহ ও নবায়ন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

 ওবায়দুল কাদের বলেন, বিএনপি রোহিঙ্গাদের ত্রাণ দিতে এসে যে শো-ডাউনের রাজনীতি করেছে, তার দ্বিগুণ মানুষ গত দু’দিনে আমাদের সমাবেশে সাড়া দিয়েছেন। এতেই প্রমাণিত হয়, সাধারণ মানুষ আওয়ামী লীগকে আবারও ক্ষমতায় দেখতে চায়।

তিনি বলেন, আগামী নির্বাচনে বিএনপিই আমাদের সবচেয়ে শক্তিশালী প্রতিপক্ষ। তাদের সমুচিত জবাব দেওয়ার জন্যই আমরা নির্বাচনী প্রস্তুতি নিচ্ছি।ওবায়দুল কাদের বলেন, ‘বিএনপি নেত্রী গণঅভ্যুত্থানের স্বপ্ন দেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার স্বপ্নকে বাক্সবন্ধি করে যাদুঘরে পাঠিয়েছেন।

সেতুমন্ত্রী বলেন, আগামী দিনে তরুণরাই আওয়ামী লীগের নেতৃত্বে আসবে। তারা আগামী নির্বাচনে বিএনপিকে ভদ্রভাষায় সমুচিত জবাব দেবে।এ সময় নতুন সদস্য সংগ্রহের ক্ষেত্রে যাতে কোনো চিহ্নিত সন্ত্রাসী, চাঁদাবাজ, সাম্প্রদায়িক ব্যক্তি দলে ঢুকে না পড়েন, সেদিকে নজর রাখার আহ্বান জানান ওবায়দুল কাদের।

জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুজিবুর রহমান চেয়ারম্যানের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন- আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মাহাবুবউল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বাহাউদ্দিন নাছিম, এনামুল হক শামীম, সংসদ সদস্য আবদুর রহমান বদি, আশেক উল্লাহ রফিক, সাইমুম সরওয়ার কমল, কক্সবাজার জেলা পরিষদের চেয়ারম্যান খন্দকার মোস্তাক আহমদ চৌধুরী, কক্সবাজার পৌরসভার মেয়র মাহাবুবুর রহমান চৌধুরী, জেলা পরিষদের সদস্য আশরাফ জাহান কাজল, আওয়ামী লীগ নেতা জাহেদ সরওয়ার সোহেল, কক্সবাজার পৌর আওয়ামী লীগের সভাপতি নজিবুল ইসলাম, জেলা ছাত্রলীগের সভাপতি ইসতিয়াক আহম্মদ জয় প্রমুখ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপিকে দুর্বল মনে করা ঠিক হবে না সেতুমন্ত্রী

আপডেট টাইম : ০৫:৪৭:০১ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭