ঢাকা ১২:২২ পূর্বাহ্ন, শনিবার, ২০ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম ১৪০ কোটি টাকা পাচ্ছে বেসরকারি এতিমখানা ‘এখনো সময় আছে’, জুলাইপন্থীদের উদ্দেশে মাহফুজ আলমের বার্তা সাংবাদিক গ্রেপ্তারের ঘটনায় প্রতিমন্ত্রী শাহে আলমের দুঃখপ্রকাশ সাকলায়েন–পরীমণির সম্পর্ক: প্রশ্নের জবাবে যা বলেছিলেন নায়িকা হাতে স্টিয়ারিং, কাঁধে নিজের ব্যাগ, কী বার্তা দিচ্ছেন প্রধানমন্ত্রী তরুণীকে মদের বারে ডেকে নিয়ে যৌন হয়রানির অভিযোগ এনসিপি নেতার বিরুদ্ধে তিস্তা মহাপরিকল্পনা প্রকল্প নিয়ে সুসংবাদ দিলেন পানি সম্পদমন্ত্রী হরমুজ প্রণালিতে বাড়ছে জাহাজ চলাচল প্রয়াত নেতৃবৃন্দের স্মরণে বৃহত্তর ময়মনসিংহ সমিতির উদ্যোগে ২০ জুন আলোচনা সভা ও দোয়া মাহফিল

তারেকের গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৫১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের তারিখ পিছিয়ে আগামী ৭ ফেব্রুয়ারি ধার্য করেছেন আদালত।

আজ আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে বিভিন্ন মানহানিকর উক্তির অভিযোগের মামলায় তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা তামিল সংক্রান্ত প্রতিবেদন দাখিলের জন্য দিন ধার্য ছিল। কিন্তু পুলিশ এদিন প্রতিবেদন দাখিল করতে পারেনি।

মামলার অপর আসামি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের পক্ষে তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবা সময়ের আবেদন করেন।

উভয় পক্ষের শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম সত্যব্রত শিকদার মির্জা ফখরুলের পক্ষে সময় মঞ্জুর করে তারেক রহমানের বিরুদ্ধে আগামী ৭ ফেব্রুয়ারি প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

মামলাটিতে ২০১৫ সালের ২০ জানুয়ারি তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন আদালত। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জামিনে আছেন।

২০১৪ সালের ৮ সেপ্টেম্বর বাংলাদেশ জননেত্রী পরিষদের সভাপতি এ বি সিদ্দিকী এ মামলা দায়ের করেন।

মামলার অভিযোগে বলা হয়, ২০১৪ সালের ২৪ আগস্ট লন্ডনের কুইনমেরি ইউনিভার্সিটিতে তারেক রহমান এক আলোচনা সভায় বলেন, ‘আওয়ামী লীগ নেতারা কুলাঙ্গার এবং শেখ হাসিনা কুলাঙ্গারদের নেত্রী।’ ২ সেপ্টেম্বর তিনি বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে বলেন, ‘জিয়াউর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি।’

একই বছরের ৫ সেপ্টেম্বর প্রাক্তন অর্থমন্ত্রী সাইফুর রহমানের মৃত্যুবার্ষিকীর অনুষ্ঠানে মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ৭ মার্চের ভাষণ শেষে জয় পাকিস্তান বলেছেন। বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা দেন নাই।’

মামলায় বলা হয়, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বাংলাদেশের প্রথম রাষ্ট্রপতি ছিলেন। জিয়াউর রহমান তাকে রাষ্ট্রপতি হিসেবে বিভিন্ন সময়ে গার্ড অব অনারও প্রদান করেছেন। এসব জেনেও তারেক রহমান লন্ডনে বসে বিএনপির বিভিন্ন অনুষ্ঠানে এবং মির্জা ফখরুল দেশের বিভিন্ন অনুষ্ঠানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তার কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে ইতিহাস বিকৃত করে মানহানিকর বক্তব্য দিয়ে চলেছেন। ওই সকল মিথ্যা, বানোয়াট, ইতিহাস বিকৃতি ও মানহানিকর বক্তব্য প্রকাশ করে দেশসহ বিশ্বের দরবারে বাঙালি জাতির মান-সম্মান ক্ষুণ্ন করে ৫০০ কোটি টাকার মানহানি করেছেন। যা দণ্ডবিধির ৪৯৯ এবং ৫০০ ধারায় শাস্তিযোগ্য অপরাধ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

গাঢ় নীল-জলপাই রঙে ফিরছে পুলিশের ইউনিফর্ম

তারেকের গ্রেপ্তারি পরোয়ানা তামিল প্রতিবেদন ৭ ফেব্রুয়ারি

আপডেট টাইম : ০৫:১৭:৩৬ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭