ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির গণ হুমকি নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল কাদের

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৩৯ বার
হাওর বার্তা ডেস্কঃ আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, বিএনপির গণ-অভ্যুত্থানের হুমকি নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল।
তিনি বলেন, বিএনপির গণআন্দোলন, গণ-অভ্যুত্থানের হুমকি দুঃস্বপ্ন হয়ে থাকবে। তাদের গণ-অভ্যুত্থানের স্বপ্ন এখন জাদুঘরে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়ন আর অর্জনে ঢাকা পড়ে গেছে। বিএনপির গণঅভ্যুত্থানের কথা তাদের দলের নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল।
আজ দুপুরে কক্সাবাজারের পাবলিক লাইব্রেরী মিলনায়তনের সামনে জেলা আওয়ামী লীগের সদস্য সংগ্রহ ও নবায়ন কার্যক্রমের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
কক্সবাজার জেলা আওয়ামী লীগের সভাপতি এ্যাডভোকেট সিরাজুল মোস্তফার সভাপতিত্বে অনুষ্ঠানে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ ও জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও এনামুল হক শামীম, ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সুজিত রায় নন্দি, উপ-দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া, কক্সাবাজার জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন। বাসস।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপির গণ হুমকি নেতাকর্মীদের চাঙ্গা করার কৌশল কাদের

আপডেট টাইম : ০৪:২১:২৪ অপরাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭