ঢাকা ০৩:৫০ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭
  • ৩৪৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী সংসদ নির্বাচন কোনোভাবেই প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার মাহবুব তালুকদার।

গতকাল দুপুরে সিলেট জেলা পরিষদ মিলনায়তনে সিলেট সিটি করপোরেশনে স্মার্টকার্ড বিতরণ অনুষ্ঠানে তিনি এ কথা জানান।

মাহবুব তালুকদার জানান, আগামী বছরের মার্চ-এপ্রিল অথবা মে মাসে সিলেট সিটি করপোরেশনের নির্বাচন অনুষ্ঠিত হবে। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে করতে সবার সহযোগিতা চেয়েছেন তিনি।

মাহবুব বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনও সুষ্ঠু, নিরপেক্ষ ও সব রাজনৈতিক দলের অংশগ্রহণে করতে চায় কমিশন। কিন্তু দুঃখজনক হলেও সত্য দেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতা নেই। তাদের মধ্যে স্বাভাবিক যোগাযোগটুকুও নেই। সুষ্ঠু রাজনৈতিক পরিবেশ সুষ্ঠু নির্বাচনের জন্য জরুরি। দুর্বল নির্বাচন গণতন্ত্রকে প্রশ্নবিদ্ধ করে।

আগামী বছরের মে মাসের মধ্যে নগরীর সবার হাতে স্মার্টকার্ড তুলে দেয়া হবে।

এ সময় উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য ও সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বদর উদ্দিন আহমদ কামরান, সিলেট জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট লুৎফুর রহমান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আগামী নির্বাচন প্রশ্নবিদ্ধ করতে দেয়া হবে না

আপডেট টাইম : ১১:৪৬:৩২ পূর্বাহ্ন, সোমবার, ৬ নভেম্বর ২০১৭