ঢাকা ০৬:৪৪ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

রাষ্ট্রপতির সঙ্গে আপিলের পাঁচ বিচারপতির সাক্ষাৎ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৪৯৮ বার

হাওর বার্তা ডেস্কঃ রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের সঙ্গে প্রধান বিচারপতির দায়িত্ব পালনরত বিচারপতি মো. আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগের পাঁচ বিচারপতি আজ বঙ্গভবনে সাক্ষাৎ করেছেন। রাষ্ট্রপতি কার্যালয়ের সহকারী সচিব মো. ইমরানুল হাসান স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘সাক্ষাৎকালে প্রধান বিচারপতি বাংলাদেশ সুপ্রিম কোর্টের সার্বিক কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন। এসময় প্রধান বিচারপতি আগামী ২ ডিসেম্বর অনুষ্ঠেয় জুডিশিয়াল কনফারেন্সে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রন জানান।’

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি জানান, ২ জানুয়ারি ২০১৮ তারিখে সুপ্রিম কোর্ট দিবস পালিত হবে। তিনি সুপ্রিম কোর্ট দিবসের অনুষ্ঠানে রাষ্ট্রপতিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার আমন্ত্রণ জানান।

সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রপতি বলেছেন, বিচার বিভাগ জনগণের শেষ আশ্রয়স্থল। তিনি আশা প্রকাশ করেন যে, বিচারপ্রার্থীদের ন্যায়বিচার নিশ্চিত করতে সুপ্রিম কোর্টসহ বিচার বিভাগের সব কর্মকর্তা ন্যায়নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে আদের ওপর অর্পিত দায়িত্ব পালন করবেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

রাষ্ট্রপতির সঙ্গে আপিলের পাঁচ বিচারপতির সাক্ষাৎ

আপডেট টাইম : ০৯:০৬:০৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭