ঢাকা ০৬:৪১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

আগামীকাল খালেদা জিয়ার আপিল আবেদনের আদেশ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৩৫১ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে দায়েরকৃত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলার বিচারিক আদালত পরিবর্তন চেয়ে আনা আবেদন নিষ্পত্তি করে হাইকোর্টের দেয়া আদেশের বিষয়ে আপিল আবেদনের শুনানি আজ শেষ হয়েছে। আগামীকাল সোমবার বিষয়টির ওপর আদেশের দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

ভারপ্রাপ্ত প্রধান বিচারপতি মো. আবদুল ওয়াহ্হাব মিঞার নেতৃত্বে আপিল বিভাগ বেঞ্চ আজ এ আদেশ দেন। আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী এ জে মোহাম্মদ আলী। দুর্নীতি দমন কমিশনের (দুদক) পক্ষে ছিলেন আইনজীবী খুরশীদ আলম খান।

গত ২০ আগস্ট ওই আবেদন পর্যবেক্ষণসহ নিষ্পত্তি করে দেন হাইকোর্ট। হাইকোর্টের ওই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন দাখিল করেন বেগম খালেদা জিয়া।
২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলা দায়ের করে দুদক। এতিমদের সহায়তার উদ্দেশ্যে একটি বিদেশি ব্যাংক থেকে আসা ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৭১ টাকা আত্মসাতের অভিযোগে রাজধানীর তেজগাঁও থানায় এ মামলা করা হয়। ঢাকার একটি আদালতে এ মামলার বিচার কার্যক্রম অব্যাহত রয়েছে।

রাজধানীর বকশিবাজারে উমেষ দত্ত রোডে কারা অধিদফতরের প্যারেড মাঠে স্থাপিত ঢাকার পঞ্চম বিশেষ জজ আদালতের বিচারক ড. মো. আখতারুজ্জামানের আদালতে এ মামলায় গত ২ নভেম্বর তৃতীয় দিনের মতো আত্মপক্ষ সমর্থন বক্তব্য পেশ করেন বেগম খালেদা জিয়া। এর আগে গত ১৯ অক্টোবর ও ২৬ অক্টোবর আত্মপক্ষ সমর্থনে বক্তব্য পেশ করেন খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

আগামীকাল খালেদা জিয়ার আপিল আবেদনের আদেশ

আপডেট টাইম : ০৬:৪৬:২৬ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭