ঢাকা ০৬:৪৩ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

উচ্চ আদালত কীভাবে চলবে আইনমন্ত্রীই ঠিক করছেন

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭
  • ৪৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ আইনমন্ত্রী আনিসুল হক এখতিয়ারের বাইরে গিয়ে অনেক কথা বলছেন, কাজ করেছেন। এ অভিযোগ করেছেন বিএনপির জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। তিনি বলেন, আইনমন্ত্রীর কর্মকাণ্ড দেখে মনে হচ্ছে তিনি নিজেকে প্রধান বিচারপতি ভাবছেন।

আজ (৫ নভেম্বর) সকালে কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে রিজভী এ কথা বলেন। এর আগে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন।

রিজভী বলেন, আইনমন্ত্রী বিচার বিভাগ নিয়ে নানা সময়ে নানা মন্তব্য করছেন। উচ্চ আদালত কীভাবে চলবে তা যেন তিনিই ঠিক করছেন। এসব দেখে মনে হয় তিনি যেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি সুরেন্দ্র কুমার সিনহা ছুটি নিয়ে গত ১৩ অক্টোবর অস্ট্রেলিয়া গেছেন। আগামী ১০ নভেম্বর তাঁর ছুটি শেষ হবে। ছুটি শেষ হলেও তিনি কাজে যোগ দিতে পারবেন কি না তা নিয়ে আইনমন্ত্রীর বক্তব্যেরও সমালোচনা করেন রিজভী।

এর আগে লিখিত বক্তব্যে রিজভী বলেন, দেশের সরকারি-বেসরকারি ৫৭ ব্যাংকের মধ্যে ৫৬ ব্যাংকেই সরকারের কালো থাবা পড়েছে। ক্ষমতাসীন দলের নেতা কর্মীদের লুটপাটরে সুযোগ করে দিতে যে ঋণ জালিয়াতির ঘটনা এসব ব্যাংকে ঘটছে, তা রীতিমতো আঁতকে ওঠার মতো। তারা ঋণের নামে হাজার হাজার কোটি টাকা নিয়ে বিদেশে পাচার করছে। সেখানে বাড়ি বানাচ্ছে। গতকালও এক মন্ত্রী বলেছেন মন্ত্রীরা এখন বিদেশে বাড়ি বানাচ্ছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

উচ্চ আদালত কীভাবে চলবে আইনমন্ত্রীই ঠিক করছেন

আপডেট টাইম : ০৩:০১:২৭ অপরাহ্ন, রবিবার, ৫ নভেম্বর ২০১৭