হাওর বার্তা ডেস্কঃ চেয়ারপারসন খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে সারা দেশে জেলায় জেলায় বিক্ষোভ করেছে বিএনপি। রাজশাহী ও টাঙ্গাইলসহ দেশের বিভিন্ন জেলায় এ কর্মসূচি পালনে বাধা দিয়েছে পুলিশ। রাজশাহীতে বিক্ষোভ থেকে ছাত্রদল নেতা আব্দুর রশিদ, রাজু আহম্মেদ ও সাব্বির হোসেন জীবনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বিস্তারিত প্রতিনিধিদের পাঠানো রিপোর্টে-
রাজশাহীতে পুলিশের বাধা
স্টাফ রিপোর্টার, রাজশাহী থেকে জানান, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে রাজশাহীতে বিএনপির বিক্ষোভ মিছিলে বাধা দিয়েছে পুলিশ। বৃহস্পতিবার দুপুরে নগরীর মালোপাড়াস্থ দলীয় কার্যালয়ের সামনে থেকে মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। পরে কার্যালয়ের সামনেই বসে পড়েন নেতাকর্মীরা।
সেখানেই সংক্ষিপ্ত পথসভা করেন। মহানগর বিএনপির সভাপতি ও রাসিক মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুলের সভাপতিত্বে ও মহানগর যুবদল সভাপতি আবুল কালাম আজদ সুইটের পরিচালনায় পথসভায় মহানগর বিএনপির সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন, বিএনপি কেন্দ্রীয় সদস্য শহীদুন্নাহার কাজী হেনা, মহানগর বিএনপির সাংগঠনিক সম্পাদক আসলাম সরকার, মহানগর যুবদলের সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান রিটন, জেলা যুবদলের সাধারণ সম্পাদক শফিকুল আলম বক্তব্য দেন। ওদিকে নগরীর মনিচত্বর এলাকা থেকে শুরু করে ভূবনমোহন পার্ক পর্যন্ত বিক্ষোভ মিছিল করেছে রাজশাহী মহানগর ছাত্রদল। এসময় দলীয় কার্যালয়ে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে খালেদা জিয়ার উপর ন্যক্কারজনক এই হামলার প্রতিবাদ জানান নেতারা। সেই সঙ্গে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা নিতে আইনশৃঙ্খলা বাহিনীর প্রতি আহ্বান জানান। বিক্ষোভ মিছিলে রাজশাহী মহানগর ছাত্রদলের সিনিয়র সহ-সভাপতি মূর্তজা ফামিন, সহ-সভাপতি সারোয়ার জাহান শিবলি, যুগ্ম-সম্পাদক নাহীন আহম্মেদ, সাংগঠনিক সম্পাদক খন্দকার মাকসুদুর রহমান সৌরভ ও বোয়ালিয়া শাখা সাংগঠনিক জাকিরুল ইসলাম সজীব বক্তব্য দেন।
টাঙ্গাইলে পুলিশের বাধা
স্টাফ রিপোর্টার, টাঙ্গাইল থেকে জানান, ওদিকে পুলিশি বাধার মধ্যদিয়ে টাঙ্গাইলে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা বিএনপি। গতকাল দুপুরে জেলা বিএনপির কার্যালয় থেকে একটি বিক্ষোভ মিছিল বের করলে পুলিশ বাধা দেয়। পরে তারা সেখানেই সংক্ষিপ্ত সমাবেশ করে। সমাবেশে টাঙ্গাইল জেলা বিএনপির সভাপতি সামসুল আলম তোফা ও সাধারণ সম্পাদক ফরহাদ ইকবাল বক্তব্য দেন। এসময় জেলা বিএনপির সহ-সভাপতি সাদেকুল আলম খোকা, আতাউর রহমান জিন্নাহ, জিয়াউল হক শাহিন, যুগ্ম সম্পাদক আবুল কাশেম, আনিছুর রহমান, খন্দকার রাশেদুল আলম, মেহেদী আলিম, সাংগঠনিক সম্পাদক আশরাফ পাহেলী, শফিকুর রহমান খান শফিক, কোষাধ্যক্ষ মাইনুল ইসলাম, প্রচার সম্পাদকসহ জেলা বিএনপি, ছাত্রদল, যুবদল, শ্রমিক দল, স্বেচ্ছাসেবকদল ও মহিলা দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
মৌলভীবাজারে বিক্ষোভ
মৌলভীবাজার প্রতিনিধি জানান, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবক দল। জেলা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরীর নেতৃত্বে বিক্ষোভ মিছিলটি শহরের চাঁদনীঘাট ব্রিজের সামন থেকে শুরু হয়ে এম সাইফুর রহমান রোডস্থ সোনালী ব্যাংক ভবনের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়। স্বেচ্ছাসেবক দল যুগ্ম আহবায়ক সাম্মির হাবিব চৌধুরী রবিনের পরিচালনায় প্রতিবাদ সভায় জেলা স্বেচ্ছাসবেক দলের আহবায়ক স্বাগত কিশোর দাস চৌধুরী, স্বেচ্ছাসবেক দল নেতা আহমেদ আহাদ, আবু বকর, শহীদ আহমদ, জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক এ এম নিশাত, জেলা ছাত্রদল নেতা সৈয়দ নেপুর আলী, মামুনুর রশিদ, আব্দুল হান্নান, সাজ্জাদুর রহমান শাহান, মো. জসিম উদ্দিন বক্তব্য দেন।
যশোরে বিএনপির সমাবেশ
স্টাফ রিপোর্টার, যশোর থেকে জানান, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার প্রতিবাদে বিক্ষোভ করেছে যশোর জেলা বিএনপি। সকালে প্রেস ক্লাবের সামনে যশোরে জেলা বিএনপি আয়োজিত প্রতিবাদ সমাবেশে নেতারা বলেন, খালেদা জিয়ার সফর ঘিরে রাজপথে গণজাগরণ দেখে ক্ষমতা হারানোর ভয়ে সরকার হামলা-মামলার পথ বেছে নিয়েছে। কিন্তু হামলা করে খালেদা জিয়ার অগ্রযাত্রাকে দাবিয়ে রাখা যাবে না। আপসহীন নেত্রী খালেদা জিয়ার নেতৃত্বে খুব দ্রুত সময়ের মধ্যে রাজপথে আন্দোলন গড়ে উঠবে। ওই আন্দোলনের মুখেইে এ অবৈধ সরকারের বিদায় নিতে বাধ্য হতে হবে। সমাবেশে বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও যশোর জেলা বিএনপির সাধারণ সম্পাদক সৈয়দ সাবেরুল হক সাবু, সাংগঠনিক সম্পাদক দেলোয়ার হোসেন খোকন, নগর বিএনপির সভাপতি ও সাবেক পৌরমেয়র মারুফুল ইসলাম, সদর উপজেলা বিএনপির সভাপতি মো. নুরুন্নবী, নগর বিএনপির সাধারণ সম্পাদক মুনীর আহম্মদ সিদ্দিকী বাচ্চু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক এম তমাল আহমেদ, জেলা ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক মোস্তফা আমীর ফয়সাল বক্তব্য দেন।
গাজীপুরে প্রতিবাদ সভা
স্টাফ রিপোর্টার, গাজীপুর থেকে জানান, বিক্ষোভ করেছে গাজীপুর জেলা বিএনপি। জেলা বিএনপি সিনিয়র নেতা মীর হালিমুজ্জামান ননীর সভাপতিত্বে সমাবেশে বিএনপির কেন্দ্রীয় নেতা ও সাবেক এমপি আলহাজ্ব হাসান উদ্দিন সরকার, বিএনপি নির্বাহী কমিটির সদস্য ডা. মাজহারুল আলম, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক সোহরাব উদ্দিন, যুগ্ম সম্পাদক সাখাওয়াৎ হোসেন সবুজ, আবদুস সালাম, হান্নান মিয়া হান্নু, কুতুব উদ্দিন, সাখাওয়াৎ হোসেন সেলিম, মুক্তিযোদ্ধা সামাদ মোল্লা, আসাদুজ্জামান সেহেল বক্তব্য দেন।
চট্টগ্রামে বিএনপির বিক্ষোভ
চট্টগ্রাম প্রতিনিধি জানান, খালেদা জিয়ার গাড়িবহরে হামলা প্রতিবাদে চট্টগ্রামে বিক্ষোভ সমাবেশ করেছে নগর বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা। বৃহস্পতিবার বিকেল ৪টায় অনুষ্ঠিত বিক্ষোভ সমাবেশে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন ও সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কার। মহানগর ছাত্রদলের সভাপতি গাজী মো. সিরাজ উল্লাহ এতে সহযোগিতা করেন। নেতাকর্মীরা জানান, বিএনপির চেয়ারপারসনের গাড়িবহরে ফেনী ও মিরসরাইয়ে হামলার প্রতিবাদে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রাম মহানগরীর দলীয় কার্যালয় নাসিমন ভবনের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে বিএনপি। এতে ১০ হাজারেরও বেশি নেতাকর্মী অংশ নেন। সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম মহানগর বিএনপির সভাপতি ডা. শাহাদাত হোসেন। তিনি বলেন, আওয়ামী লীগের সুদূরপ্রসারী নোংরা পরিকল্পনার অংশ হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার বহরে হামলা চালিয়েছে শাসক দল আওয়ামী লীগ। কিন্তু তারা জানে না, খালেদা জিয়ার গাড়িবহরে হামলার মাধ্যমে আওয়ামী লীগ বাংলাদেশকেই আঘাত করেছে।
মানব জমিন
Reporter Name 

























