হাওর বার্তা ডেস্কঃ বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সরকারকে সমঝোতায় আসতেই হবে, সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। বৃহস্পতিবার বিকেলে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন। ফখরুল বলেন, আমরা বারবার বলেছি যে, বিএনপি ক্ষমতায় যাবে এজন্য নয়, জনগণের কল্যাণের কথা চিন্তা করে সুষ্ঠু নির্বাচন দিন। তারা(সরকার) জানে যে, অবাধ সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন হলে তারা ক্ষমতায় যেতে পারবেন না, সে জন্য তারা সমঝোতায় আসতে চাইছেন না। জাতির কাছে দায় বদ্ধতা থাকলে সরকার বিএনপির সাথে আলোচনায় আসবে। দলের মহাসচিব বলেন, আগামী ৫ নভেম্বর থেকে ১৫ নভেম্বর পর্যন্ত ১০ দিনব্যাপী নানা কর্মসূচি হাতে নিয়েছে বিএনপি। এর মধ্যে ৭ নভেম্বর বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে সকাল ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়সহ সারাদেশের জেলা উপজেলা কার্যালয়ে দলীয় পতাকা উত্তোলন, সকাল ১০টায় খালেদা জিয়ার নেতৃত্বে জিয়াউর রহমানের মাজারে পুস্পস্তবক অর্পণ ও ফাতেহা শরীফ পাঠ, ৭ নভেম্বর উপলক্ষে পোষ্টার ও ক্রোড়পত্র প্রকাশ। সভায় আরও উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, যুগ্ম মহাসচিব হাবিব উন নবী খান সোহেল, স্বেচ্ছা সেবক বিষয়ক সম্পাদক শফিউল বারী বাবু প্রমুখ।
সংবাদ শিরোনাম
সমঝোতা ছাড়া সুষ্ঠু নির্বাচন সম্ভব নয় মির্জা ফখরুল
-
Reporter Name - আপডেট টাইম : ০৬:০৪:১৯ অপরাহ্ন, শুক্রবার, ৩ নভেম্বর ২০১৭
- ৩৫১ বার
Tag :
জনপ্রিয় সংবাদ


























