ঢাকা ১২:৪৮ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’ বোল্টের চেয়েও দ্রুত দৌড়ানো সেই চীনা রোবটের নতুন চমক মহানবী মুহাম্মদ (সা.) : সব সৃষ্টির শ্রেষ্ঠ যিনি প্রধানমন্ত্রী ইসলামের আদর্শ বাংলাদেশে প্রতিষ্ঠা করছেন: মঈন খান চুলে রং করার পর যত্ন নেবেন যেভাবে নেপালে বন্যা: প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক, সহযোগিতার বার্তা নবীজি (সা.)-এর আদর্শ অনুসরণ ছাড়া বিশ্ব পরিস্থিতির পরিবর্তন সম্ভব নয় : ডিএসসিসি প্রশাসক চারণভূমি সুরক্ষা ও টেকসই ব্যবস্থাপনায় স্থানীয় জনগোষ্ঠীকে সম্পৃক্ত করার আহ্বান পরিবেশমন্ত্রীর ফ্যাসিবাদ ঠেকাতে সুস্পষ্ট রোডম্যাপ করতে হবে: আইনমন্ত্রী মক্কা প্রতিরক্ষা চুক্তিতে যোগদানের বিষয়টি বিবেচনা করছে বাংলাদেশ: শামা ওবায়েদ

শাবনূর হাসপাতালে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫
  • ৫০৭ বার

ঢাকার ছবির শীর্ষস্থানীয় নায়িকা শাবনূর এখন হাসপাতালে। হঠাৎ শারীরিক সমস্যা দেখা দেয়ার কারণে বৃহস্পতিবার সকালে তাকে রাজধানীর অ্যাপোলো হাসপাতালে ভর্তি করা হয়। সেখানে তিনি চিকিৎসক মৃণাল কুমারের তত্ত্বাবধানে চিকিৎসাধীন আছেন। শারীরিক অবস্থার অবনতির কারণে বৃহস্পতিবারই শাবনূরের শরীরে একটি অস্ত্রোপচার করা হয়। বর্তমানে হাসপাতালের কেবিনে বিশ্রামে রয়েছেন তিনি। তার ঘনিষ্ঠ একটি সূত্র জানায়, বুধবার রাতে শাবনূরের পেটে ব্যথা শুরু হয়। বৃহস্পতিবার সকালে তা তীব্র আকার ধারণ করে। তাই বাধ্য হয়ে অস্ত্রোপচার করাতে হয়। আল্লাহর রহমতে এখন তিনি অনেক ভাল আছেন। সবার কাছে তিনি দোয়া চেয়েছেন, সুস্থ হয়ে দ্রুতই যেন বাসায় ফিরতে পারেন। সম্প্রতি ‘পাগল মানুষ’ ছবির শুটিংয়ে অংশ নেয়ার মধ্য দিয়ে ক্যামেরার সামনে দাঁড়ান শাবনূর। ছবিটির পরিচালক এম এম সরকারের হঠাৎ মৃত্যুর কারণে অনেক দিন ধরে এর কাজ স্থগিত ছিল। বর্তমানে ছবিটির কাজ শেষ করছেন তার শিষ্য বদিউল আলম খোকন। এই ছবিতে শাবনূরের সহশিল্পী শায়ের খান।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

সমুদ্রের বেলাভূমিতে সাদিয়া আয়মানের ‌‘একটুখানি জাদু’

শাবনূর হাসপাতালে

আপডেট টাইম : ০৫:৫৩:২৭ অপরাহ্ন, শুক্রবার, ২৮ অগাস্ট ২০১৫