ঢাকা ০৮:৪৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি সামনে এগিয়ে যাবে

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭
  • ৩৫২ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, সকল ষড়যন্ত্র ও চ্যালেঞ্জ মোকাবিলা করে বিএনপি এগিয়ে যাবে। যেকোনো চ্যালেঞ্জ মোকাবিলায় বিএনপির প্রস্তুতি আছে।

মির্জা ফখরুল বলেন, বিএনপি জনগণের দল। বেগম খালেদা জিয়া মানবিক কারণে কক্সবাজার সফর করেছেন। কিন্তু সরকার এই মানবিক সফরে হামলা চালিয়ে নিজেদেরকে সন্ত্রাসী দল হিসেবে আরো একবার প্রমাণ করলো।

মঙ্গলবার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজে এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন মির্জা ফখরুল।ঢাকার উদ্দেশে খালেদা জিয়ার চট্টগ্রাম ত্যাগ করার পূর্ব মুহূর্তে বিএনপি মহাসচিব এই সংবাদ সম্মেলন করেন।

রোহিঙ্গাদের ফিরিয়ে দিতে সরকারকে আরো শক্তিশালী কূটনৈতিক উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে আলোচনা আরো জোরদার করে সরকারকে রোহিঙ্গাদের ফিরিয়ে দেওয়ার কার্যকর উদ্যোগ নিতে হবে।

সংবাদ সম্মেলনে মির্জা ফখরুল বলেন, রোহিঙ্গাদের নিজ ভূমিতে ফিরিয়ে নিতে বেগম খালেদা জিয়া আন্তর্জাতিক সম্প্রদায়সহ মিয়ানমারের প্রতি আহ্বান জানিয়েছেন।

খালেদা জিয়ার গাড়ি বহরে হামলার প্রসঙ্গ টেনে মির্জা ফখরুল বলেন, বাংলাদেশের সাধারণ মানুষ বেগম জিয়াকে ভালবাসে বলেই ঢাকা থেকে কক্সবাজার পর্যন্ত রাস্তায় রাস্তায় মানুষের ঢল নামে। এই সফরে গাড়ি বহরে হামলা চালিয়ে সরকার গণতান্ত্রিক রাজনীতিকে ধ্বংস করার আরেকটি পরিকল্পনা করেছে।

সংবাদ সম্মেলনে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ভাইস চেয়ারম্যান আবদুল্লাহ আল নোমান, মাহবুবুর রহমান শামীম, ডা. শাহাদাত হোসেন, গিয়াস উদ্দিন কাদের চৌধুরী, জাফরুল ইসলাম চৌধুরীসহ কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ষড়যন্ত্র মোকাবিলা করে বিএনপি সামনে এগিয়ে যাবে

আপডেট টাইম : ০৩:৩১:০৯ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ অক্টোবর ২০১৭