ঢাকা ০১:৫৫ পূর্বাহ্ন, বুধবার, ০৫ অগাস্ট ২০২৬, ২০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর অস্তিত্বসংকটে বুড়িগঙ্গা ২০২৪-এর জুলাই গণঅভ্যুত্থান প্রবাস থেকে যত প্রতিরোধ মেঘনার এক ইলিশ বিক্রি হলো ১০ হাজার টাকায় মাওলানা মাহমুদ মাদানী ইসরাইলে অস্ত্র সরবরাহ মানবতা ও ভারতের নৈতিক মর্যাদার জন্য কলঙ্ক অতিরিক্ত বিদ্যুৎ বিল নিয়ে অপপ্রচার চালানো হচ্ছে ৫ আগস্ট সংবাদপত্রে ছুটি বাংলাদেশে কারিগরি ও ক্রীড়া শিক্ষায় সহযোগিতার আগ্রহ অস্ট্রেলিয়ার আধুনিক শিক্ষার সঙ্গে মূল্যবোধভিত্তিক শিক্ষার সমন্বয়ে কাজ করবে আর্মি ইন্টারন্যাশনাল ইসলামিক ইনস্টিটিউট : সেনাপ্রধান শেখ হাসিনা যেন ভারতের ভূখণ্ড ব্যবহার করে রাজনৈতিক বক্তব্য দিতে না পারে: দিনেশ ত্রিবেদীকে হুমায়ুন কবির

এই সময়ে তিশা

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫
  • ৪২০ বার

আসছে ঈদ উপলক্ষে একাধিক খণ্ড নাটকের কাজ করছেন জনপ্রিয় অভিনেত্রী তিশা। এরই মধ্যে বেশ কিছু নাটকের শুটিং শেষ করেছেন তিনি। তার মধ্যে অতি সমপ্রতি জনপ্রিয় সংগীতশিল্পী ও অভিনেতা তাহসানের সঙ্গে জুটি বেঁধে ‘এয়ারপোর্ট’ নামের একটি নাটকের কাজ শেষ করলেন। মিজানুর রহমান আরিয়ানের পরিচালনায় এতে অভিনয় প্রসঙ্গে তিশা বলেন, খুব দারুণ একটি গল্প। অভিনয় করে খুব ভাল লেগেছে। আশা করছি দর্শক উপভোগ করবেন। নাটকটি ঈদে একটি স্যাটেলাইট চ্যানেলে প্রচার হবে বলে নির্মাতা সূত্রে জানা গেছে। এর আগে তাহসানের সঙ্গে একাধিকবার জুটি বেঁধে নাটকে অভিনয় করেছেন তিশা। এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে ‘মনসুবা জংশন’, ‘মনফড়িংয়ের গল্প’, ‘অ্যাডিকশন’, ‘অপেক্ষা’, ‘মনের মতো মন’, ‘লাভলেইন’, ‘ফায়ারফ্লাই’, ‘এলিয়েন ও রুম্পার গল্প’, ‘অল অ্যাবাউট আস’, ‘স্টোরি অব থাউজেন্ড ডেজ’, ‘অ্যাংরি বার্ড’সহ আরও কিছু নাটক। যার প্রতিটিই দর্শক নন্দিত হয়েছে। বিশেষত গেল ঈদে আরটিভিতে প্রচার হওয়া ‘অ্যাংরি বার্ড’ নাটকটি বেশ প্রশংসিত হয়। এদিকে গেল ঈদে প্রচার হওয়া ‘কালাগুল’ নাটকটির পর এবার তারই সিক্যুয়াল ‘গুলবাহার’-এ অভিনয় করেছেন তিশা। সুমন আনোয়ারের পরিচালনায় সিক্যুয়ালের প্রথম নাটকটি ছিল ‘রাতারগুল’। টিভি নাটকের পাশাপাশি চলচ্চিত্রেও দক্ষতার সঙ্গে অভিনয় করেছেন এ অভিনেত্রী। বর্তমানে নির্মাণাধীন ‘মেন্টাল’ ছাড়াও ‘এ প্লাস বি’ নামের আরও একটি ছবিতে অভিনয় করার কথা রয়েছে তার। তবে এ ব্যাপারে এখনও সব চূড়ান্ত হয়নি।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বৃহত্তর ময়মনসিংহের উন্নয়নে সমন্বিত উদ্যোগের তাগিদ তথ্য প্রতিমন্ত্রীর

এই সময়ে তিশা

আপডেট টাইম : ১১:৫৫:২৪ অপরাহ্ন, বুধবার, ২৬ অগাস্ট ২০১৫