ঢাকা ০৬:৫৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০ বৈশাখ ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের নতুন সচিব সাখাওয়াৎ হোসেন প্রশাসনে চুক্তিভিত্তিক নিয়োগ নিয়ে বিতর্ক জব্দ করা জাহাজে ইরানের জন্য ‘উপহার’ পাঠাচ্ছিল চীন, ক্ষুব্ধ ট্রাম্প রোহিঙ্গা সঙ্কট নিরসনে চীনের সহযোগিতা কামনা বিএনপির ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন মির্জা আব্বাস গায়িকা-নায়িকাদের শো পিস না বানিয়ে ত্যাগীদের মূল্যায়ন, বিএনপিকে লাল সালাম বাড়ছে নদীর পানি : কৃষকদের দ্রুত ধান কাটার অনুরোধ সংরক্ষিত নারী আসনের এমপিদের বেতন কত, আরও যেসব সুবিধা পান সরকার কৃত্রিম সংকট বা কারসাজি বরদাশত করবে না : বাণিজ্যমন্ত্রী

ট্যাবলেট ছাড়া উচ্চ রক্তচাপ কমানোর ১০ উপায়

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭
  • ৩৯৭ বার

হাওর বার্তা ডেস্কঃ উচ্চ রক্তচাপকে তেমন গুরুত্ব না দেওয়ার কারণে হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঘটনা দিনদিন বাড়ছে। এসব এড়ানো কিন্তু কঠিন নয়।

ট্যাবলেট ছাড়াও রক্তচাপ নিয়ন্ত্রণে রাখা যায়। কীভাবে? দেখুন …

রেডিমেড খাবার এড়িয়ে চলুন
রান্নার সময় বাঁচানো, আধুনিকতা বা স্বাদ পরিবর্তন– যে কারণেই হোক না কেন, তৈরি খাবারের প্রতি আজকাল অনেকরই ভীষণ আগ্রহ। অথচ রেডিমেড খাবারে থাকে প্রচুর লবণ, যা রক্তের চাপ বাড়ায়। এ কারণে শুধু হার্ট অ্যাটাক বা স্ট্রোক নয়, কিডনি কিংবা ডিমেনশিয়ার মতো রোগও হতে পারে। তাই ঘরের রান্না খাওয়াই শ্রেয়।

উচ্চ রক্তচাপ কমাতে পটাসিয়ামযুক্ত খাবার
অনেকে ধরেই নেন যে, উচ্চ রক্তচাপ হলেই ট্যাবলেট সেবন করতে হবে। তা সবসময় সত্য নয়। আলু, মিষ্টি আলু, কলা মটরশুটি, কসমিস, আলুবোখারা, টমেটো ইত্যাদি পটাসিয়ামযুক্ত খাবার খেলে রক্তের চাপ নিয়ন্ত্রণে থাকে। মার্কিন যুক্তরাষ্ট্রের শিকাগো শহরের নর্থওয়েষ্টটার্ন বিশ্ববিদ্যালয়ের এক সমীক্ষা থেকে এই তথ্য জানা গেছে।

কোকোযুক্ত কালো চকলেট
চকলেটপ্রেমীরা কোকোযুক্ত কালো চকলেট খেতে পারেন, তবে চটলেটে কোকোর পরিমাণ কমপক্ষে শতকরা ৭০ ভাগ থাকা উচিত। তবে হ্যাঁ, চকলেট কিন্তু দু’টোর বেশি নয়! এতে ওজন বাড়ার আশঙ্কা থাকে। কারণ, অতিরিক্ত ওজন ধমনীর রক্তের চাপ বাড়ার বড় কারণ। এই তথ্য পাওয়া গেছে জার্মনির কোলন বিশ্ববিদ্যালয়ে করা এক গবেষণা থেকে ।

জবাফুলের চা
দিনে দুই থেকে তিন লিটার পানি নিয়মিত পান করলেও কিন্তু উচ্চ রক্তচাপ কমে, বিশেষ করে প্লেন পানি ও ভেষজ চা। জানান জার্মানির এর প্রধান ডা. মার্টিন।

লাল বিটের রস ও ভেষজ চা রক্তচাপ নিয়ন্ত্রণে রাখে
ভেষজ চায়ের উদ্ভিজ্জ পদার্থ, ফেনোলিক অ্যাসিড রক্তচাপ কমিয়ে আনতে বিশেষভাবে সহায়তা করে। বস্টনের টাফ্টস বিশ্ববিদ্যালয়ে করা এক সমীক্ষায় পাওয়া গেছে এই তথ্য। আরো জানানো হয়, ট্যাবলেট ছাড়াও উচ্চ রক্তচাপ কমাতে বিশেষভাবে কার্যকর লাল বিটের রস বা জুস ।

শর্করা বা কার্বোহাইড্রেট কম, সয়াবিন বেশি
ভাত, নুডলস বা এ ধরনের শর্করা জাতীয় খাবারের পরিবর্তে বেশি করে সয়াবিন খাওয়া উচিত। খাওয়া যেতে পারে টোফু বা দুধের জিনিস। অ্যামেরিকার স্বাস্থ্য বিষয়ক ম্যাগাজিন ‘সার্কুলেশন’ জানাচ্ছে এই তথ্য।

স্ট্রেসকে ‘না’ বলুন
মানসিক চাপের কারণে শরীরে পেশীগুলোতেও চাপের সৃষ্টি হয়। এর ফলে রক্তের চাপ বেড়ে যাওয়ার ঝুঁকিও বাড়ে। তাই দিনে অন্তত দুইবার পাঁচ মিনিট করে যে কোনো ধরনের হালকা ব্যায়াম, ইয়োগা বা মেডিটেশন এবং হাঁটাহাটি করার পরামর্শ দেন চিকিৎসকরা।

পছন্দের মিউজিক শুনুন
ফ্লোরেন্স বিশ্ববিদ্যালয়ের গবেষকরা জানিয়েছেন, পছন্দের গান, বিশেষ করে উচ্চাঙ্গ সঙ্গীত বা বা হালকা কোনো মিউজিক উচ্চ রক্ত চাপ কমাতে সাহায্য করে। তাছাড়া নিজে গান গাইতেও পারেন। সবচেয়ে বড় কথা, মিউজিকটি হতে হবে নিজের পছন্দের। তবেই কেবল সুফল পাওয়া সম্ভব।

নাক ডাকা রক্ত চাপ বাড়ায়
জার্মানিতে প্রতি চার জনের একজন নারী এবং প্রতি দুই জনের মধ্যে এক জন পুরুষ রাতে ঘুমের সময় নাক ডাকে। নাক ডাকার সময় অক্সিজেন আসা যাওয়া বাধাগ্রস্ত হলে স্ট্রেস হরমোন নির্গমন বেশি হয়। এর ফলে ধমনীতে রক্তের চাপ বেড়ে যায়। কারো নাক ডাকার সমস্যা থাকলে তা অবহেলা না করে তাড়াতাড়ি ডাক্তারের কাছে যাওয়া উচিত।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

রেজাউল করিম খান চুন্নুর বহিষ্কারাদেশ প্রত্যাহারের দাবিতে কিশোরগঞ্জবাসীর খোলা চিঠি

ট্যাবলেট ছাড়া উচ্চ রক্তচাপ কমানোর ১০ উপায়

আপডেট টাইম : ০৩:৫৯:১২ অপরাহ্ন, রবিবার, ২৯ অক্টোবর ২০১৭