ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কৃষক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি দোলনের গণসংযোগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৩১৬ বার

হাওর বার্তা ডেস্কঃ বর্তমান সরকারের উন্নয়নের প্রচারের জন্য গণসংযোগ করেছেন কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি আরিফুর রহমান দোলন। ফরিদপুর-১ আসনের বোয়ালমারী উপজেলার বিভিন্ন গ্রাম ও বাজার ঘুরে তিনি স্থানীয়দের সঙ্গে কথা বলেন। এসময় তিনি বর্তমান সরকারের উন্নয়ন কাজের তথ্য তুলে ধরেন।

শুক্রবার বেলা ১১টা থেকে আরিফুর রহমান দোলন স্থানীয় আওয়ামী লীগ, কৃষকলীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতাদের সঙ্গে নিয়ে গণসংযোগে নামেন।

এসময় তিনি বোয়ালমারী উপজেলার বনমালীপুর, সহস্রাইল, কাটাগর, সুরযোগ, মুরাবাজার, তেঁতুলিয়া, রূপাপাত কালিনগর বাজারে গণসংযোগ করেন। স্থানীয় ব্যবসায়ী ও সাধারণ মানুষের সঙ্গে কথা বলেন। তাদের খোঁজখবর নেন। এসময় তিনি পদ্মা সেতুসহ বর্তমান সরকারের উন্নয়ন কাজের তথ্য প্রচার করেন।

আলফাডাঙ্গা, বোয়ালমারী ও মধুখালী উপজেলার অবকাঠামোগ, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগব্যবস্থাসহ সার্বিক উন্নয়নে দীর্ঘদিন ধরে কাজ করছেন আরিফুর রহমান দোলন। নির্বাচিত জনপ্রতিনিধি না হয়েও তিনি সাধারণ মানুষের কল্যাণে নিরন্তর কাজ করে যাচ্ছেন। স্থানীয় জনগণ আগামী জাতীয় সংসদ নির্বাচনে কৃষক লীগের কেন্দ্রীয় সহ-সভাপতি দোলনকে নৌকার প্রার্থী হিসেবে দেখতে চায়।

গণসংযোগ আরও উপস্থিত ছিলেন ফরিদপুর জেলা পরিষদ সদস্য শেখ শহীদুল ইসলাম, কৃষক লীগের কেন্দ্রীয় কমিটির সম্পাদকমণ্ডলীর সদস্য শেখ শওকত আহমদ, বোয়ালমারী উপজেলা আওয়ামী লীগ নেতা মো. লিটন মৃধা, ফরিদপুর জেলা ছাত্রলীগের সহ-সভাপতি ইনামুল হাসান প্রমুখ।

প্রসঙ্গত, আরিফুর রহমান দোলন নিয়মিত এলাকায় যাচ্ছেন এবং তিন উপজেলায় গণসংযোগ করছেন।

ঢাকাটাইমস

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কৃষক লীগ কেন্দ্রীয় সহ-সভাপতি দোলনের গণসংযোগ

আপডেট টাইম : ০৬:৪৫:৪৬ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭