ঢাকা ০৯:৫৯ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মির্জাপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৬:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭
  • ৩১৪ বার

হাওর বার্তা ডেস্কঃ আনন্দ র‌্যালি, আলোচনা সভা ও কেক কাটার মধ্য দিয়ে টাঙ্গাইলের মির্জাপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত হয়েছে। শুক্রবার বেলা বারটার দিকে সদরের বংশাই রোডস্থ দলীয় কার্যালয় হতে বিশাল একটি আনন্দ র‌্যালি বের করা হয়। র‌্যালিটি সদরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করেন।

উপজেলা যুবদলের সভাপতি গোলাম মোস্তফা জীবনের সভাপতিত্বে সমাবেশে বক্তৃতা করেন উপজেলা বিএনপির সভাপতি সাবেক এমপি আবুল কালাম আজাদ সিদ্দিকী, পৌর বিএনপির সভাপতি হযরত আলী মিঞা, বিএনপি নেতা ফিরোজ হায়দার খান, ইঞ্জিনিয়ার মৃধা নজরুল ইসলাম, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক ডি এ মতিন প্রমুখ। এসময় পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. জুলহাস মিয়া, উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ডি এম শফিকুল ইসলাম ফরিদ, উপজেলা ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক এস এম মহসীন, আনাইতারা ইউনিয়নের সাবেক ইউপি চেয়ারম্যান বাবুল বক্সীসহ হাজারো নেতাকর্মী উপস্থিত ছিলেন। পরে দলীয় কার্যালয়ে নেতাকর্মীরা কেক কাটেন।

মানবকণ্ঠ

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মির্জাপুরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালিত

আপডেট টাইম : ০৬:০২:৫৪ অপরাহ্ন, শুক্রবার, ২৭ অক্টোবর ২০১৭