ঢাকা ০৯:৫৮ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

মোহাম্মদ নাসিম তত্ত্বাবধায়ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৩৮৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সংবিধান অনুযায়ি আগামী নির্বাচন অনুষ্ঠিত হবে জানিয়ে আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, সংবিধানের বাইরে আমরা যাবো না, এটা নিয়ে কথা বলে লাভ নেই। এর জন্য অহেতুক মাঠ গরম করবেন না। তত্ত্বাবধায়ক সরকার ব্যাবস্থা নিয়ে অনেক পরীক্ষা-নিরীক্ষা হয়েছে, আর সুযোগ নেই।

আজ বৃহস্পতিবার বিকালে কাজীপুরের তেকানী হাফিজিয়া মাদ্রাসা মাঠে অনুষ্ঠিত জনসভায় তিনি এসব কথা বলেন। জনসভার আয়োজন করে তেকানী ইউনিয়ন আওয়ামী লীগ।

মোহাম্মদ নাসিম বলেন, আগামীতে জ্বালাও পোড়াও চক্রান্তকারীদের এ দেশের জনগণ প্রতিহত করবে। কারণ দেশের মানুষ শান্তি ও উন্নয়ন চায়। মানুষ হরতালের মানে জ্বালাও পোড়াও চায় না।

বিএনপিকে আগামী নির্বাচনের প্রস্তুতি গ্রহণের আহ্বান জানিয়ে তিনি বলেন, নির্বাচনকালীন সরকার বা তত্ত্ববাধায়ক সরকারের দাবিতে আন্দোলন করে কোন লাভ নেই। অন্দোলনের নামে জ্বালাও পোড়াও হরতাল করলে দেশের জনগণ তা প্রতিহত করবে।

২০১৪ সালের নির্বাচন প্রসঙ্গ টেনে মোহাম্মদ নাসিম বলেন, সে সময় নির্বাচন প্রতিহত করার নামে বিএনপি-জামায়াত জোট মানুষকে পুড়িয়ে মেরেছে, তাদের আমলেই জঙ্গিবাদের সৃষ্টি হয়েছে। হাওয়া ভবন সৃষ্টি করে দেশের সম্পদ লুটপাট করা হয়েছে। ওরা ক্ষমতায় এলে দেশের সার্বিক উন্নয়ন স্থবির হয়ে যাবে। তাই দেশের স্বার্থে জনগণের স্বার্থে উন্নয়ন ও জঙ্গি দমনের সফল নেতা প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকারকে ক্ষমতায় রাখতে হবে।

ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হারুনার রশীদের সভাপতিত্বে সভায় আরও বক্তব্য রাখেন মৎস্য ও প্রাণি সম্পদ প্রতিমন্ত্রী নারায়ন চন্দ্র চন্দ, সাবেক সংসদ সদস্য প্রকৌশলী তানভীর শাকিল জয়, উপজেলা আওয়ামী লীগের সভাপতি শওকত হোসেন, সাধারণ সম্পাদক খলিলুর রহমান প্রমুখ ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

মোহাম্মদ নাসিম তত্ত্বাবধায়ক নিয়ে পরীক্ষা-নিরীক্ষার সুযোগ নেই

আপডেট টাইম : ০৭:৪৫:২৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭