ঢাকা ১০:২৪ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

আওয়ামী লীগে প্রিন্স বিএনপিতে শিমুল

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৩৩৩ বার

হাওর বার্তা ডেস্কঃ কোন পদ্ধতিতে হবে আগামী নির্বাচন এমন আলোচনা চলছে দেশের রাজনৈতিক মহলে। নির্বাচনের পদ্ধতি নিশ্চিত না হলেও ভোটাররা আগাম প্রস্তুতি শুরু করেছে। চায়ের দোকান থেকে শুরু করে সব স্থানে বইছে আগামী নির্বাচনের উষ্ণ উত্তাপ। চলছে আলোচনা কে হচ্ছেন কোন দলের প্রার্থী। আর সম্ভাব্য প্রার্থীরা ভোটারদের আলোচনার খোরাক যুগাচ্ছেন। সদর উপজেলা নিয়ে গঠিত পাবনা-৫ আসন।

পাবনার রাজনীতিতে এটি অন্যতম গুরুত্বপূর্ণ আসন। এই আসনটি আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াত তিন দলই নিজেদের ভোট  ব্যাংক হিসেবে দাবি করে। ৯১ সালের নির্বাচনে আওয়ামী লীগের রফিকুল ইসলাম বকুল ও বিএনপির অ্যাডভোকেট আবুল আহসানকে হারিয়ে এমপি নির্বাচিত হন জামায়াতের মাও. আব্দুস সোবহান। ৯৩ সালে আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেন রফিকুল ইসলাম বকুল। পরে ’৯৬-এর নির্বাচনে আওয়ামী লীগের একে খন্দকার ও জামায়াতের মাও. সোবহানকে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন রফিকুল ইসলাম বকুল। ২০০১ সালের নির্বাচনে বিএনপির রফিকুল ইসলাম বকুল মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় মারা গেলে ১৪ দল থেকে জামায়াতের মাও. আব্দুস সোবহানকে মনোনয়ন দেয়া হয়। তিনি আওয়ামী লীগের ওয়াজি উদ্দিন খানকে হারিয়ে এমপি নির্বাচিত হন। ২০০৮ সালে মাওলানা আব্দুস সোবহানকে হারিয়ে চমক দেখান আওয়ামী লীগের সাবেক জনপ্রিয় ছাত্রনেতা গোলাম ফারুক প্রিন্স। ২০১৪ সালে তিনি আবারও বিনা প্রতিদ্বন্দ্বিতায় এমপি নির্বাচিত হন।
বকুলের মৃত্যুর পর এ পর্যন্ত প্রায় সকল নির্বাচনেই প্রধান প্রতিদ্বন্দ্বিতা হয়েছে জোটগত জামায়াত প্রার্থী আর আওয়ামী লীগের মধ্যে। জামায়াত মনে করে এই আসনটি সারা দেশের মধ্যে জামায়াতের অন্যতম দুর্গ। ফলে জোটগত হোক আর একক ভাবে হোক; আসনটিতে জামায়াতের প্রার্থী আশা করেন তারা। সামাজিকভাবে গ্রহণযোগ্য ক্লিন ইমেজের কোনো নেতাকে প্রার্থী করতে চান জামায়াত। তাদের দাবি গত উপজেলা ও পৌর নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার মাধ্যমে জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা ইকবাল হুসাইনের পরিচিতি পেয়েছে অনেক। তাকে প্রার্থী করার ব্যাপারে দলের মধ্যে আলোচনা চলছে।
এদিকে বিএনপির প্রার্থী হিসাবে মানুষের মুখে মুখে রয়েছে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাস এর নাম। দলে প্রকাশ্য কোনো কোন্দল না থাকায় এই আসনে মনোনয়ন নিয়ে দলীয় নেতাদের মধ্যে বিভেদ বা দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই বলেই মনে করছেন দলটির সিনিয়র নেতারা। দলের অনেক নেতাকর্মী ও জোটের কতিপয় নেতাকর্মীরা নিজেদের উদ্যোগে জোটের প্রার্থী ঘোষণা দিয়ে প্রচারণা চালাচ্ছে শিমুল বিশ্বাসের নামে। অনেক সাধারণ মানুষও তাকে নিয়ে ভাবছেন। পাবনা পৌর বিএনপির সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম লালু জানান, পাবনায় বিএনপির মধ্যে কোনো কোন্দল নাই। শিমুল বিশ্বাসের অবদান শুধু দলের মানুষই না সারা পাবনাবাসী জানে। তার সততা আর বলিষ্ঠ নেতৃত্বে পাবনার উন্নয়নে অনেক ভূমিকা রাখবে। তাই স্থানীয় ভাবে আমরা শিমুলের বিকল্প দেখছি না। অন্যান্য সংসদীয় আসনে বিএনপির একাধিক প্রার্থীর মনোনয়ন প্রত্যাশার কথা শোনা গেলেও সদর আসনে তেমন কারো নাম এখন পর্যন্ত শোনা যায়নি। কোনো নেতাকর্মীর বিলবোর্ড বা পোস্টার এখন পর্যন্ত চোখে পড়েনি।
এদিকে জেলা কাউন্সিল হওয়ার পর থেকে সদর আসনে আওয়ামী লীগের অনেকখানি শক্ত হয়ে গেছে। বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স এবারও আওয়ামী লীগের প্রার্থী হচ্ছেন। এমনটাই মনে করছেন দলীয় নেতা-কর্মীরা। দলে প্রকাশ্য কোনো দলাদলি নাই। দলটির সিনিয়র নেতারা মনে করেন প্রকশ্য দলাদলি বা কোন্দল না থাকায় এই আসনে মনোনয়ন নিয়ে দলীয় নেতাদের মধ্যে বিভেদ বা দূরত্ব সৃষ্টি হওয়ার আশঙ্কা নেই। একাদশ জাতীয় সংসদ নির্বাচনে বর্তমান সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্সের মনোনয়ন প্রাপ্তিকে একরকম নিশ্চিতই ধরে রেখেছেন তারা।
তবে প্রিন্সকে খালি মাঠে গোল দিতে নারাজ দলের কিছু তরুণ ও প্রবীণ নেতা। প্রিন্সকে উপেক্ষা করে নৌকার মাঝি হতে চেষ্টা করছেন সদর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সোহেল হাসান শাহিন, খ ম হাসান কবির আরিফ, জেলা পরিষদের সাবেক প্রশাসক স্বাস্থ্যমন্ত্রী মো. নাসিমের ভায়রা সাইদুল হক চুন্নু, কেন্দ্রীয় শ্রমিক লীগ নেতা ফজলুল হক মন্টু ও জেলা আওয়ামী লীগের প্রচার সম্পাদক কামিল হোসেন। তবে সাধারণ নেতাকর্মীরা প্রিন্সের বিকল্প কাউকে ভাবছেন না।
এ ব্যাপারে সংসদ সদস্য গোলাম ফারুক প্রিন্স বলেন, নির্বাচন নিয়ে আমার কোনো মন্তব্য নাই। দলীয় সভানেত্রী যাকে প্রার্থী করবেন আমি তার পক্ষেই কাজ করবো। জেলা আওয়ামী লীগে কোনো দ্বন্দ্ব নাই। পাবনা আওয়ামী লীগের ঘাঁটি, সারা দেশের ধারাবাহিকতায় পাবনাতেও আওয়ামী লীগ সরকারের আমলে ব্যাপক উন্নয়ন হয়েছে। আশা করি ভোটাররা সেটা মূল্যায়ন করবেন।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান তোতা বলেন, জোটগত ভাবে ম্যাডাম কি করবেন আর কি করবেন না সেটা জানি না। তবে আমরা এ আসনে ম্যাডামের বিশেষ সহকারী অ্যাড. শামসুর রহমান শিমুল বিশ্বাসকে প্রার্থী হিসেবে চাই।
পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি হাফেজ মা. ইশবাল হুসাইন বলেন, জোটগত ভাবে হোক আর এককভাবে হোক আগামী নির্বাচনে পাবনা-৫ ও পাবনা-১ আসনে জামায়াতের প্রার্থিতা নিশ্চিত। সারা দেশের মধ্যে যদি জামায়াত দুইটি আসনও পায় সেটিও হবে পাবনা সদর ও সাঁথিয়া। তবে প্রার্থীর ব্যাপারে দল যাকে মনোনয়ন দিবে তিনিই নির্বাচন করবেন।

মানব জমিন

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

আওয়ামী লীগে প্রিন্স বিএনপিতে শিমুল

আপডেট টাইম : ১০:৩৩:৪১ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭