ঢাকা ০৬:০৬ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

অসমাপ্ত বক্তব্য দিতে আজ আদালতে যাবেন খালেদা জিয়া

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭
  • ৩৪৯ বার
হাওর বার্তা ডেস্কঃ জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় আত্মপক্ষ সমর্থনে অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করতে আজ বৃহস্পতিবার আদালতে যাবেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। আইনজীবী অ্যাডভোকেট মাসুদ আহমদ তালুকদার জানান, গত বৃহস্পতিবার পুরান ঢাকার বকশীবাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত অস্থায়ী ৫নং বিশেষ জজ আখতারুজ্জামানের আদালত উপস্থিতির এ দিন ধার্য করেন।
এ ছাড়া খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ায় ওই দিন একই আদালতে জিয়া অরফানেজ ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলায় জামিন নেন। জামিন আদেশের পর বিরতি শেষে আদালত জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় খালেদা জিয়াকে আত্মপক্ষ সমর্থনে নিজের বক্তব্য উপস্থাপনের সময় দেন। এরপর তিনি প্রায় এক ঘণ্টা ধরে বক্তব্য রাখেন। ওইদিন খালেদা জিয়ার বক্তব্য শেষ না হওয়ায় আগামীকাল আবার তিনি অসমাপ্ত বক্তব্য উপস্থাপন করবেন।
প্রসঙ্গত, সাবেক এই প্রধানমন্ত্রীর বিরুদ্ধে বিভিন্ন আদালতে বিচারাধীন ও তদন্তাধীন ৩৫টি মামলা রয়েছে। এর মধ্যে ছয়টিতে তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। জিয়া চ্যারিটেবল ট্রাস্ট ও জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় ১২ অক্টোবর গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন ঢাকার ৫নং বিশেষ জজ আদালতের বিচারক আখতারুজ্জামান। এই দুই মামলাতেই হাজিরা দিয়ে সকালে জামিন পান খালেদা জিয়া। জিয়া অরফানেজ ট্রাস্টের ২ কোটি ১০ লাখ ৭১ হাজার ৬৪৩ টাকা আত্মসাতের অভিযোগ এনে খালেদা জিয়া ও তারেক রহমানসহ ছয়জনের বিরুদ্ধে ২০০৮ সালের ৩ জুলাই রমনা থানায় মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। ২০১০ সালের ৫ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করেন দুদকের উপ-পরিচালক হারুন-আর রশিদ।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

অসমাপ্ত বক্তব্য দিতে আজ আদালতে যাবেন খালেদা জিয়া

আপডেট টাইম : ০৯:৩৮:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২৬ অক্টোবর ২০১৭