ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বুধবার সারাদেশে বিক্ষোভ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৪:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৩৯৫ বার

হাওর বার্তা ডেস্কঃ বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারির প্রতিবাদে বুধবার (২৫ অক্টোবর) সারা দেশে বিক্ষোভের ডাক দিয়েছে বিএনপি। ঢাকা মহানগরসহ দেশের সব জেলায় ওই বিক্ষোভ পালন করবে বিএনপি।

সোমবার (২৪ অক্টোবর) নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে এসব কথা বলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

সংবাদ সম্মেলনে রিজভী বলেন, ‘বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে রাজধানীর তেজগাঁও থানায় দায়ের হওয়া একটি মিথ্যা রাষ্ট্রদ্রোহের মামলায় আজ (২৪ অক্টোবর) গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। যা সম্পূর্ণরূপে রাজনৈতিক প্রতিহিংসা ও হয়রানিমূলক। যে দেশের সর্বোচ্চ আদালতের প্রধান বিচারপতিকে সরকারি আক্রমণের শিকার হয়ে জোরপূর্বক ছুটিতে পাঠিয়ে দেশত্যাগে বাধ্য করা হয়, সেখানে বিরোধী দলের নেতারা সরকারের কী ধরনের নিষ্ঠুর আক্রোশের শিকার হবেন তা সহজেই অনুমেয়।
প্রধান বিচারপতিকে হেনস্তার মাধ্যমে বর্তমানে নিম্ন আদালতকে বুঝিয়ে দেয়া হয়েছে নির্বাহী বিভাগের আদেশে কীভাবে চলতে হবে। এমনকি সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের অবদান সম্পর্কে প্রধান নির্বাচন কমিশনার একটি ঐতিহাসিক সত্য উচ্চারণ করাতে তাঁকেও আওয়ামী মন্ত্রী ও নেতারা প্রধান বিচারপতির পরিণতির কথা স্মরণ করিয়ে দিয়ে সতর্ক করেছেন। আসলে আওয়ামী শাসকগোষ্ঠী অমানবিক নষ্টবুদ্ধি নিয়ে বিনাভোটে দেশ চালাচ্ছে। বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে সরকারেরই নির্দেশে। অপরাধটা কী, তিনি রাজনৈতিক বক্তব্য দিয়েছিলেন আর তা একুশে টেলিভিশনের লাইভ প্রচার করা হয়েছিল। আর সেজন্য আরো দুজন সাংবাদিককেও আসামি করা হয়েছে।’

রুহুল কবির রিজভী আরো বলেন, ‘শাসক দল যে কতটা বেপরোয়া হয়ে গেছে যে, গতকাল (২৩ অক্টোবর) সিরাজগঞ্জের সাবেক এমপি ও জেলা বিএনপির সভাপতি রুমানা মাহমুদ কামারখন্দ উপাজেলায় এক কর্মীর স্মরণসভায় যান। ফেরার পথে আওয়ামী সন্ত্রাসীরা কড্ডার মোড়ে তাঁর গাড়িতে হামলা চালিয়ে তাকে আহত এবং গাড়িবহরের গাড়িগুলোতে ভাঙচুর চালিয়ে ব্যাপক ক্ষতিসাধনের মাধ্যমে এলাকায় ত্রাসের রাজত্ব কায়েম করে। দেশে এখন এমনই এক নিষ্ঠুর সরকারের শাসন চলছে যেখানে একজন সাবেক মহিলা এমপি ও বিএনপির জেলা প্রধানেরও নিরাপত্তা নেই।
গতকাল (২৩ অক্টোবর) এ বিষয়ে স্থানীয় থানায় মামলা দায়ের করতে গেলে মামলা গ্রহণ করেনি পুলিশ। অর্থাৎ এখন পুলিশি থানাগুলো আওয়ামী লীগের থানা কার্যালয়ে পরিণত হয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

তারেকের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানায় বুধবার সারাদেশে বিক্ষোভ

আপডেট টাইম : ০৪:০২:১৫ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭