ঢাকা ১০:৪২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

নিরাপত্তা পরিষদের চাপ সৃষ্টি করুন-সরকারকে বিএনপি

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৩০৪ বার

হাওর বার্তা ডেস্কঃ দ্রুত রোহিঙ্গা শরণার্থীদের তাদের নিজ দেশে ফেরাতে মিয়ানমারকে বাধ্য করতে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের সদস্য দেশগুলোকে চাপ সৃষ্টি করতে ব্যবস্থা গ্রহণের জন্য সরকারের প্রতি আহ্বান জানিয়েছে বিএনপি।

সোমবার রাতে রাজধানীর গুলশানে বিএনপি চেয়াপারসনের রাজনৈতিক কার্যালয়ে দলটির স্থায়ী কমিটির বৈঠক থেকে সরকারের প্রতি এ আহ্বান আহ্বান জানানো হয়।

মঙ্গলবার দুপুরে বৈঠকের বিষয়বস্তু সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে গণমাধ্যমকে জানানো হয়। এই বিষয়টি সংবাদ সম্মেলনের মাধ্যমে জানানোর কথা থাকলেও দলটির নেতা এম কে আনোয়ারের মৃত্যুর কারণে তা স্থগিত করা হয়।

বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সভাপতিত্বে বৈঠকে দলের স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমিরউদ্দিন সরকার, তরিকুল ইসলাম, লে. জে. (অব.) মাহবুবুর রহমান, ব্যারিস্টার রফিকুল ইসলাম মিয়া, মির্জা আব্বাস,  গয়েশ্বর চন্দ্র রায়, ড. আব্দুল মঈন খান, নজরুল ইসলাম খান, মির্জা ফখরুল ইসলাম আলমগীর, আমীর খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।

রোহিঙ্গা জনগণের অমানবিক পরিস্থিতি পর্যবেক্ষণের জন্য খালেদা জিয়া আগামী সপ্তাহে উখিয়া যাবেন বলে স্থায়ী কমিটির বৈঠকে সিদ্ধান্ত হয়েছে বলে জানিয়েছে বিএনপি।

বৈঠকে মিয়ানমার সরকার ও সেনাবাহিনীর অবর্ণনীয় নির্যাতন, গণহত্যা, ধর্ষণ ও গৃহে অগ্নিসংযোগের কারণে নিজ ভূমি ছেড়ে প্রায় ১০ লাখ রোহিঙ্গা কক্সবাজারে আশ্রয় গ্রহণের ফলে সৃষ্ট পরিস্থিতিতে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়।

বিতাড়িত রোহিঙ্গা অসহায় শিশু, নারী, পুরুষদের সাময়িকভাবে আশ্রয়, খাদ্য ও চিকিৎসা প্রদানের জন্য সরকার এবং জাতিসংঘসহ আন্তর্জাতিক প্রতিষ্ঠানগুলির প্রতি আহ্বান জানায় বিএনপি।

স্থায়ী কমিটির সভায় চালসহ নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির অস্বাভাবিক মূল্য বৃদ্ধিতে উদ্বেগ প্রকাশ করা হয়। সরকারের ভ্রান্ত নীতিকে এই মূল্য বৃদ্ধির জন্য দায়ী করে অবিলম্বে মূল্য হ্রাসের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানানো হয়।

সম্প্রতি দেশের উত্তরাঞ্চলসহ কয়েকটি জেলায় বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষদের প্রতি সমবেদনা ও প্রয়োজনীয় ত্রাণ সরবরাহের জন্য সরকারের প্রতি আহ্বান জানানো হয়।

এ ছাড়া বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করায় তীব্র প্রতিবাদ ও নিন্দা জানানো হয়।

বৈঠকে আগামী ৭ নভেম্বর ‘জাতীয় বিপ্লব ও সংহতি’ দিবস যথাযোগ্য মর্যাদার সঙ্গে পালনের জন্য সিদ্ধান্ত হয় বৈঠকে।

এ ছাড়া বাংলাদেশ কল্যাণ পার্টির সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম এবং বিএনপি নেতা শাহাদাতের গুম হওয়ার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করা হয়। অবিলম্বে তাদের খুঁজে বের করে পরিবারের কাছে ফিরিয়ে দেওয়ার দাবিও জানানো হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

নিরাপত্তা পরিষদের চাপ সৃষ্টি করুন-সরকারকে বিএনপি

আপডেট টাইম : ০২:২৯:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭