ঢাকা ০৬:১২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তিন ব্যাংকে ৮ কোটি টাকা, এসপি ও স্ত্রীর নামে মামলা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০১:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ২৯৬ বার

হাওর বার্তা ডেস্কঃ তিন ব্যাংকে অবৈধভাবে উপার্জিত ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা পাওয়ার ঘটনায় ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রীর বিরুদ্ধে মানিলন্ডারিং আইনে মামলা করেছে দুদক।

মঙ্গলবার রাজধানীর বংশাল থানায় মামলাটি  করেন দুদকের ঢাকা বিভাগীয় কার্যালয়ের সহকারী  পরিচালক মো. আবদুল ওয়াদুদ।

ওয়ান ব্যাংকের বংশাল শাখা, রাজধানীর এলিফ্যান্ট রোড শাখা ও যশোর শাখায় ৮ কোটি ৩৬ লাখ ১৩ হাজার টাকা রাখার দায়ে এ মামলা করা হয়েছে।

মো. আবদুল ওয়াদুদ জানান, ফরিদপুরের এসপি সুভাস চন্দ্র সাহা ও তার স্ত্রী রিনা চৌধুরীর নামে ২০১২ সালের মানিলন্ডারিং আইনে মামলাটি করা হয়।

ব্যাংকে তাদের নামে এফডিআর করা ৮ কোটি টাকার বেশি পাওয়া যায়। দুদক তাদের জিজ্ঞাসাবাদ করলে এ টাকার উৎস তারা জানাতে পারেননি। এ টাকার বিষয়ে তারা কোনো সদুত্তরও দিতে পারেননি।

পরে তাদের বিষয়ে দুদকের সভায় মামলার সিদ্ধান্ত নেয়া হয়। আজ মঙ্গলবার বংশাল থানায় মামলাটি করা হয়।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

তিন ব্যাংকে ৮ কোটি টাকা, এসপি ও স্ত্রীর নামে মামলা

আপডেট টাইম : ০১:০৯:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭