ঢাকা ১০:৪৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি নেতা এম কে আনোয়ার নেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭
  • ৪১০ বার
হাওর বার্তা ডেস্কঃ বিএনপির স্থায়ী কমিটির সদস্য এম কে আনোয়ার মারা গেছেন (ইন্নালিল্লাহি … রাজিউন)।
সোমবার দিনগত রাত ১টা ২০ মিনিটে রাজধানীর এলিফেন্ট রোডের নিজ বাসভবনে বার্ধক্যজনিত কারণে তিনি মৃত্যুবরণ করেন। তার বয়স হয়েছিল ৮৪ বছর।
বিএনপি চেয়ারপারসনের মিডিয়া উইংয়ের কর্মকর্তা শামসুদ্দীন দিদার গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেন।

সাবেক এ মন্ত্রীর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া এবং দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

তারা শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানিয়েছেন।

এমকে আনোয়ারের পুরো নাম মোহাম্মদ খোরশেদ আনোয়ার। তিনি ১ জানুয়ারি ১৯৩৩ সালে খুলনায় জন্মগ্রহণ করেন।
তিনি পাকিস্তান ও বাংলাদেশ সরকারের বিভিন্ন উচ্চপদে দায়িত্ব পালন করেছেন। সরকারি চাকরি থেকে অবসরগ্রহণের পর রাজনীতিতে জড়িয়ে তিনি পরবর্তী সময় ৫ বার জাতীয় সংসদ সদস্য ও দুবার মন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেছেন।
Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি নেতা এম কে আনোয়ার নেই

আপডেট টাইম : ০৯:৩৪:০৭ পূর্বাহ্ন, মঙ্গলবার, ২৪ অক্টোবর ২০১৭