ঢাকা ০৬:১১ পূর্বাহ্ন, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর ২০২৬, ১৭ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম
বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ সাড়ে ৩ কেজি ওজনের দুই ইলিশ ১৫ হাজার টাকায় বিক্রি মাদকদ্রব্য নিয়ন্ত্রণে কঠোর আইন হচ্ছে: তথ্য প্রতিমন্ত্রী থমকে আছে উন্নয়ন প্রকল্প ও তদারকি, মন্ত্রণালয়ে ঘুরছেন এমপিরা কেন শিশুদের ঘ্রাণবিষয়ক শিক্ষা দিতে বললেন এই বিশেষজ্ঞ নতুন পে-স্কেলে কোন গ্রেডে কত বাড়ল বেতন বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীতে জনগণই বিএনপির রাজনৈতিক ক্ষমতার উৎস: তারেক রহমান নরওয়ের রাজার মৃত্যুতে বাংলাদেশের পক্ষে শোকবইয়ে স্বাক্ষর স্থানীয় সরকার মন্ত্রীর যশোরে নিষিদ্ধ আ. লীগের প্রতিমন্ত্রী ও এমপিসহ ১১৩ জনের নামে মামলা হাদি হত্যা মামলার মূল অভিযুক্ত ফয়সাল ও তার স্ত্রীর দেশত্যাগে নিষেধাজ্ঞা

তারেকেরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

  • Reporter Name
  • আপডেট টাইম : ০২:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭
  • ৩৫৯ বার

হাওর বার্তা ডেস্কঃ তেজগাঁও থানার রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ৩ জনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেছেন আদালত। সোমবার ঢাকা মহানগর দায়রা জজ কামরুল হোসেন মোল্লা অভিযোগপত্র আমলে নিয়ে এ পারোয়ানা জারি করেন।

আদালতের স্পেশাল পিপি তাপস কুমার পাল বিষয়টি নিশ্চিত করেছেন। পরোয়ানাভুক্ত অপর দুই আসামি হলেন- একুশে টেলিভিশনের তৎকালীন প্রধান প্রতিবেদক (চিফ রিপোর্টার) মাহাথির ফারুকী এবং বিশেষ প্রতিনিধি কনক সারওয়ার।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জানুয়ারি লন্ডন থেকে তারেক রহমানের দেয়া কিছু বক্তব্য ইটিভিতে সরাসরি প্রচার করা হয়। বক্তব্যে রাষ্ট্রের বিভিন্ন বাহিনীর সদস্যদের উসকানি দেয়ার অভিযোগ আনা হয়।

এ ঘটনায় ৬ জানুয়ারি তারেক রহমান ও আবদুস সালামের বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহের মামলা করার জন্য স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আবেদন করেন তেজগাঁও থানা পুলিশ। ৮ জানুয়ারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় অনুমতি দিলে তাদের বিরুদ্ধে মামলাটি করেন তেজগাঁও থানার উপ-পরিদর্শক বোরহান উদ্দিন।

২০১৬ সালের ৬ সেপ্টেম্বর ঢাকা মহানগর হাকিম আসাদুজ্জামান নূরের আদালতে বিএনপির সিনিয়ার ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ চারজনের বিরুদ্ধে চার্জশিট দাখিল করেন ডিবি পুলিশের পরিদর্শক এমদাদুল হক। এ মামলায় জামিনে আছেন একুশে টেলিভিশনের তৎকালীন চেয়ারম্যান আব্দুস সালাম।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বাবার সঙ্গে বড় ভাইয়ের শ্বশুরের অনন্য বন্ধন, স্মৃতিতে আজও অমলিন দুই প্রিয় মানুষ

তারেকেরসহ তিনজনের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা

আপডেট টাইম : ০২:২৭:৪৬ অপরাহ্ন, সোমবার, ২৩ অক্টোবর ২০১৭