ঢাকা ১০:৫৭ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৩:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭
  • ৪২৮ বার

হাওর বার্তা ডেস্কঃ সিলেটে ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ হত্যাকাণ্ডের ঘটনায় সংগঠনটির বিভিন্ন নেতাকর্মীর বিরুদ্ধে মামলা হওয়ার পর সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে বাংলাদেশ ছাত্রলীগ।

বুধবার (১৮ অক্টোবর) রাতে সংগঠনটির কেন্দ্রীয় কমিটির সভাপতি সাইফুর রহমান সোহাগ ও সাধারণ সম্পাদক এস এম জাকির হোসাইন স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

সোমবার (১৬ অক্টোবর) বিকালে সিলেট নগরীর টিলাগড় এলাকায় ছাত্রলীগকর্মী ওমর মিয়াদ (২২) ছুরিকা হামলায় মারা যান।

এ ঘটনায় সংগঠনটির সিলেট জেলা শাখার সাধারণ সম্পাদক রায়হান চৌধুরীসহ ১৫ জনের বিরুদ্ধে মামলার পর কমিটি বিলুপ্তির এই ঘোষণায় বলা হয়েছে, ‘বাংলাদেশ ছাত্রলীগ কেন্দ্রীয় নির্বাহী সংসদের এক জরুরি বৈঠকের সিদ্ধান্তমতে সিলেট জেলা শাখার কমিটি বিলুপ্ত ঘোষণা করা হল।’

একই সঙ্গে নতুন কমিটির জন্য বিভিন্ন পদে জীবনবৃত্তান্ত চাওয়া হয়েছে। আগামী ২৫ অক্টোবরের মধ্যে সিলেট জেলা ছাত্রলীগের দায়িত্বপ্রাপ্ত কেন্দ্রীয় নেতাদের কাছে এই জীবনবৃত্তান্ত জমা দিতে হবে।

বুধবার রাতে সিলেট জেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রায়হান চৌধুরী, ছাত্রলীগকর্মী তোফায়েল আহমদ ও তার ভাই ফখরুল ইসলামসহ ১০ জনের নাম উল্লেখ করার পাশাপাশি অজ্ঞাত আরও পাঁচজনকে আসামি করে মামলা করেন নিহত মিয়াদের বাবা আখলু মিয়া।

হত্যাকাণ্ডের এ ঘটনায় ছাত্রলীগকর্মী তোফায়েল ও তার ভাই ফখরুল ইসলামকে ইতোমধ্যেই আটক করেছে পুলিশ।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

ছাত্রলীগ কমিটি বিলুপ্ত

আপডেট টাইম : ০৩:১৪:১৭ অপরাহ্ন, বৃহস্পতিবার, ১৯ অক্টোবর ২০১৭