ঢাকা ১১:২৩ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

দেশে ফিরবেন তারেক রহমান আগামী বছর

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৩২৬ বার

হাওর বার্তা ডেস্কঃ চিকিৎসা শেষে লন্ডন থেকে কাল বুধবার দেশে ফিরছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। লন্ডন বিএনপির পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে জানানো হয়েছে- তিনি একাই দেশে ফিরবেন। তার সঙ্গে পরিবারের অন্য কেউ আসছেন না।

সংবাদ সম্মেলনে আরো জানানো হয়, দীর্ঘদিন লন্ডনে অবস্থানরত দলের সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান আগামী বছর দেশে ফিরবেন।

যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম.এ মালেক বলেন, বেগম জিয়া একাই দেশে ফিরছেন, পরিবারের আর  কোন সদস্য বেগম জিয়ার সঙ্গে দেশে যাচ্ছেন না। আর সিনিয়র ভাইস-চেয়ারম্যান তারেক রহমান আগামী বছর অর্থাৎ ২০১৮ সালে দেশে যাবেন।

দীর্ঘদিন লন্ডনে অবস্থানের পর মঙ্গলবার বাংলাদেশের উদ্দেশ্যে লন্ডন ত্যাগ করবেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সোমবার সন্ধ্যায় যুক্তরাজ্য বিএনপির পক্ষ থেকে পূর্ব লন্ডনে অবস্থিত যুক্তরাজ্য বিএনপির কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করা হয়।

সংবাদ সম্মেলনে বিএনপির নেতৃবৃন্দ জানান, চিকিৎসা শেষে মঙ্গলবার এমিরাটসের একটি ফ্লাইটে হিথ্রো বিমানবন্দরের ৩ নাম্বার টার্মিনাল থেকে বাংলাদেশের উদ্দেশ্যে যাত্রা করবেন বেগম জিয়া। তিনি বুধবার বাংলাদেশে পৌঁছাবেন।

সংবাদ সম্মেলনে যুক্তরাজ্য বিএনপির নেতারা জানান, বুধবার বিমানবন্দরে বেগম জিয়াকে গ্রেপ্তার করা হলে- সেদিনই হবে আওয়ামী লীগ সরকারের শেষ দিন।

সংবাদ সম্মেলনে ছিলেন- সাধারণ সম্পাদক কয়সর এম আহমেদ, সিনিয়র সহ-সভাপতি আব্দুল হামিদ চৌধুরী, সহ-সভাপতি আবুল কালাম আজাদ, বিএনপি নেতা আক্তার হোসেন টুটুল, কামাল উদ্দিন, মাহতাব আহমেদ, খসরুজ্জামান খসরু, নাসিমুজ্জামান চৌধুরী, নাসিম চৌধুরী, অ্যাডভোকেট তাহির রায়হান চৌধুরী পাভেল, সেলিম আহমদ, নাসির আহমদ শাহিন, আবুল হোসেন, আফজাল হোসেনসহ যুক্তরাজ্য বিএনপি ও  অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ।

প্রসঙ্গত, গত ১৬ জুলাই চিকিৎসার জন্যে লন্ডনে এসেছিলেন বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

দেশে ফিরবেন তারেক রহমান আগামী বছর

আপডেট টাইম : ০৭:২৪:৫৯ অপরাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭