ঢাকা ১১:২২ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

কোন্দল সুযোগ নিতে চায় জাপা আওয়ামী লীগে

  • Reporter Name
  • আপডেট টাইম : ১১:৪৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ২৭৬ বার

হাওর বার্তা ডেস্কঃ আগামী সংসদ নির্বাচনকে ঘিরে নড়েচড়ে বসেছে আওয়ামী লীগ, বিএনপি, জাতীয় পার্টি ও জামায়াত। ইতিমধ্যে সম্ভাব্য প্রার্থীদের নিয়ে নিজ নিজ সমর্থকরা মাঠে নেমে পড়েছেন। সীতাকুণ্ড, পাহাড়তলী ও আকবরশাহ থানার আংশিক এলাকা নিয়ে চট্টগ্রাম-৪ আসন গঠিত। এ আসনে বিএনপির প্রার্থী হিসেবে এককভাবে লায়ন আসলাম চৌধুরীর অবস্থান অনড়। বিএনপি’র কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব লায়ন আসলাম চৌধুরী এফসিএ বর্তমানে জেলে থাকায় বিএনপি নেতাকর্মীরা তার পক্ষে গণসংযোগ করে যাচ্ছেন। এ আসনে অন্তর্কোন্দলের বিরোধে জর্জরিত আওয়ামী লীগ। ২০১৪ সালের ১০ম সংসদ নির্বাচনে আওয়ামী লীগ থেকে নির্বাচিত হন চট্টগ্রামের সাবেক সিটি মেয়র এম মঞ্জুর আলমের ভাতিজা আলহাজ দিদারুল আলম। আগামী নির্বাচনে তিনিসহ কমপক্ষে ৬ জন প্রার্থী আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দৌড়ঝাঁপ শুরু করেছেন। বিগত ৯ম জাতীয় সংসদ নির্বাচনে সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের তৎকালীন সভাপতি মরহুম আবুল কাসেম মাস্টার মনোনয়ন পেয়ে সংসদ সদস্য নির্বাচিত হন। তখন বিএনপির প্রার্থী ছিলেন লায়ন আসলাম চৌধুরী এফসিএ। আগামী নির্বাচনে এ আসনে আবারো আওয়ামী লীগ থেকে মনোনয়ন পেতে দিদারুল আলম সামাজিক কর্ম তৎপরতা বাড়িয়েছেন। আওয়ামী লীগ থেকে  মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন, সাবেক সংসদ সদস্য মরহুম আবুল কাসেম মাস্টারের পুত্র চট্টগ্রাম উত্তর জেলা যুবলীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান এসএম আল মামুন, সীতাকুণ্ড উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান আব্দুল্লাহ আল বাকের ভূঁইয়া, সাবেক উপজেলা আওয়ামী লীগের সভাপতি মো. মোস্তফা কামাল, ঢাকাস্থ সীতাকুণ্ড সমিতির সাধারণ সম্পাদক বখতিয়ার উদ্দিন চৌধুরী, পাহাড়তলী আওয়ামী লীগের সভাপতি আফসার মিয়া। অপরদিকে জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ দিদারুল কবির দিদার আওয়ামী লীগের কোন্দলকে কাজে লাগিয়ে মহাজোট থেকে মনোনয়ন পেতে চেষ্টা চালাচ্ছেন। অন্যদিকে ২০দলীয় জোটের অন্যতম শরিক জামায়াতে ইসলামীও ঘরে বসে নেই। জোট অথবা এককভাবে তারা আসনটি পেতে মরিয়া। সেখানে তাদের সম্ভাব্য প্রার্থী হিসেবে রয়েছেন সীতাকুণ্ড উপজেলা জামায়াতের আমীর আনোয়ার সিদ্দিক চৌধুরী।
সংসদ সদস্য আলহাজ দিদারুল আলম বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশের মতো সীতাকুণ্ডেও ব্যাপক উন্নয়ন হয়েছে। এছাড়াও নিজের অর্থায়নে আমি স্কুল-মাদরাসা, মসজিদ, মন্দির, রাস্তা সহ অনেক উন্নয়নমূলক কাজ করেছি। নেত্রী আমাকে এবারও মনোনয়ন দিলে এ উপজেলার মানুষ নৌকায় ভোট দিয়ে আগামী দিনেও আওয়ামী লীগের পাশে থাকবেন।
এদিকে জোর প্রচারণায় নেমেছেন জাতীয় পার্টির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব আলহাজ দিদারুল কবির দিদার। এর মধ্যে তিনি অঙ্গ সংগঠনের কমিটি গঠনসহ বিভিন্ন সেবামূলক কাজ করে যাচ্ছেন। এছাড়া বিভিন্ন সভা- সেমিনারের মাধ্যমে নেতাকর্মীদের চাঙ্গা রাখতে চেষ্টা করছেন।
দিদারুল কবির দিদার বলেন, আমাদের নেতা হুসেইন মুহম্মদ এরশাদ আমার বিষয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে কথা বলবেন। সীতাকুণ্ডে যেহেতু আওয়ামী লীগের গ্রুপিং ও একাধিক প্রার্থী রয়েছে তাই উনাদের কাউকে মনোনয়ন দিলে দলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে। তাই মহাজোট থেকে আমাকে মনোনয়ন দেবে বলে আমি আশাবাদী।
অন্যদিকে আওয়ামী লীগ থেকে আরেক মনোনয়ন প্রত্যাশী মুক্তিযোদ্ধা ও সীতাকুণ্ড সমিতি-ঢাকা’র সাধারণ সম্পাদক এবং সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা আলহাজ বখতিয়ার উদ্দিন চৌধুরী বলেন, দুঃসময়ে নেতাকর্মীদের সহযোগিতা করেছি যা বর্তমানে অব্যাহত রেখেছি। বিগত ২০০১ সালে মনোনয়নের জন্য আবেদন করলে, প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে পরবর্তী সময়ে মনোনয়নের জন্য বিবেচনা করবেন বলে পত্র মারফত আশ্বস্ত করেন। তাই এবার আমাকে আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেবে বলে আমি বিশ্বাস করি।
অন্যান্য দলের মনোনয়ন প্রত্যাশীরাও প্রচারণায় ব্যস্ত সময় কাটাচ্ছেন। এই আসনে বিএনপি’র এমপি প্রার্থী হিসেবে রয়েছেন বিএনপি’র কেন্দ্রীয় নির্বাহী কমিটির যুগ্ম মহাসচিব বর্তমান কারাবন্দি নেতা লায়ন আসলাম চৌধুরী এফসিএ। সীতাকুণ্ড উপজেলা বিএনপি’র যুগ্ম আহ্বায়ক জহুরুল আলম জহুর জানান, বর্তমানে সীতাকুণ্ডে জনপ্রিয় নেতা লায়ন আসলাম চৌধুরীর বিকল্প কাউকে ভাবছে না দলের তৃণমূলের নেতাকর্মীরা। তিনি জেলে থাকলেও বিএনপি, যুবদল, ছাত্রদল ও কৃষক দলের নেতাকর্মীরা তার পক্ষে কাজ করে যাচ্ছেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

কোন্দল সুযোগ নিতে চায় জাপা আওয়ামী লীগে

আপডেট টাইম : ১১:৪৭:০২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭