ঢাকা ১১:৩৫ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের চেয়ে বেশ স্বস্তিতেই

  • Reporter Name
  • আপডেট টাইম : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭
  • ৩২০ বার

হাওর বার্তা ডেস্কঃ কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনে আওয়ামী লীগের প্রার্থিতা নিয়ে শুরু হয়েছে টানাপড়েন। হাফ ডজন সম্ভাব্য প্রার্থী নিজেদের যোগ্য মনে করে আগাম নির্বাচনী প্রচার কার্যক্রম চালাচ্ছেন। পরস্পরের দোষ-ত্রুটি খুঁজছেন আর প্রচারও করছেন। দলীয় মনোনয়ন পেলে নির্বাচিত হয়ে উন্নয়নের আশ্বাসও দিচ্ছেন।

সম্ভাব্য এসব প্রার্থীর মধ্যে রয়েছেন বর্তমান এমপি অ্যাডভোকেট সোহরাব উদ্দিন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট এম এ আফজাল, পাকুন্দিয়া উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম রেনু, পুলিশের সাবেক আইজি নূর মোহাম্মদ, আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের প্রসিকিউটর মোখলেছুর রহমান বাদল, স্বাস্থ্য বিভাগের সাবেক মহাপরিচালক ডা. দীন মোহাম্মদ নূরুল হক, কটিয়াদী উপজেলার সাবেক চেয়ারম্যান মোহাম্মদ আলী সরকার ও জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলামের ফুফাতো ভাই মঈনুজ্জামান অপু।

এভাবে নির্বাচনী প্রচার চালানোর ফলে শীর্ষ নেতারাও দ্বন্দ্ব-বিবাদে জড়িয়ে পড়ছেন। এদিকে, নির্ধারিত সময়সীমা পেরিয়ে গেলেও পাকুন্দিয়া উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হয়নি। তাই পারস্পরিক মতানৈক্য নিয়ে নির্দিষ্ট ফোরামে আলোচনার সুযোগও নেই নেতা-কর্মীদের। এতে তাদের অনৈক্য প্রকাশ্যে রূপ নিয়েছে। এমন সংকটের মধ্যেও সম্ভাব্য প্রার্থীরা নানা কৌশলে তাদের নির্বাচনী কর্মকান্ড অব্যাহত রেখেছেন।

স্থানীয় ভোটারদের দৃষ্টিতে, এ আসনে আওয়ামী লীগের মনোনয়ন পাওয়া মানেই বিজয়ের পথে অনেকটাই এগিয়ে থাকা। এ ক্ষেত্রে অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বেশ এগিয়ে আছেন। তবে নূর মোহাম্মদ দলীয় হাইকমান্ডের সবুজসংকেত পেয়ে হঠাৎ প্রচারে এসে নির্বাচনী মাঠ গরম করে তুলেছেন। অ্যাডভোকেট এম এ আফজালও এগোচ্ছেন সমানতালে। এ তিন নেতাই ব্যক্তি ইমেজ, কর্মদক্ষতা, জনপ্রিয়তা ও হাইকমান্ডের সঙ্গে নিবিড় যোগাযোগের দিক থেকে সমানে সমান।

তবে স্থানীয় আওয়ামী লীগের অনেকে মনে করেন, রাজনীতিতে আপসহীন ভূমিকা রেখে সাধারণ মানুষের পাশে রয়েছেন অ্যাডভোকেট এম এ আফজাল। তিনি ১৯৮৬ ও ১৯৯৬ সালের নির্বাচনে অংশ নিলেও জয়ী হতে পারেননি। কয়েকজন ভোটার জানান, দলীয় কোন্দলের কারণে অ্যাডভোকেট সোহরাব উদ্দিন অনেকেরই অপছন্দের তালিকায় রয়েছেন। অবশ্য তার বিরুদ্ধে অর্থনৈতিক অনিয়ম কিংবা দুর্নীতির কোনো অভিযোগ না থাকায় সাধারণ ভোটারদের মধ্যে তার ইমেজ ইতিবাচক।

অ্যাডভোকেট এম এ আফজাল বলেন, দু-দু’বার দলের মনোনয়ন পেলেও তাকে ভোট ডাকাতি করে হারানো হয়েছে। তবে আগামী নির্বাচনে দলের মনোনয়ন পেলে তিনি ইতিবাচক অবস্থান তৈরি করতে পারবেন। কারণ, তৃণমূলের নেতা-কর্মীরা তার সঙ্গে রয়েছেন। তা ছাড়া অন্যায়ের বিরুদ্ধে আপসহীনতার কারণে তিনি জনপ্রিয়। দলের অনেকেই তার মন্তব্যের সঙ্গে দ্বিমত পোষণ করছেন।

অ্যাডভোকেট সোহরাব উদ্দিন বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার কাজে তিনি নিজেকে সম্পৃক্ত করেছেন। কটিয়াদী ও পাকুন্দিয়া উপজেলায় দলের অবস্থানকে যে কোনো সময়ের তুলনায় শক্তিশালী করেছেন। তাই দলের মনোনয়ন পাওয়ার ব্যাপারে তার দৃঢ় আস্থা রয়েছে। তিনি জানান, দলীয় প্রতিপক্ষরা ভোটারদের বিভ্রান্ত করার অপচেষ্টা চালাচ্ছেন।

পাকুন্দিয়া উপজেলার কয়েকজন নেতা জানান, বিএনপি ও জাতীয় পার্টির রাজনীতি করার পর আওয়ামী লীগে আসা অ্যাডভোকেট সোহরাব উদ্দিন গত নির্বাচনে বিজয়ী হয়েছেন। সংগত কারণেই দীর্ঘদিনের ত্যাগী ও পরীক্ষিত নেতা-কর্মীদের সঙ্গে তার ঠান্ডা যুদ্ধ চলছে। এতে দলে গৃহদাহও দেখা দিয়েছে। এই দাহ নেভানো না গেলে আগামী নির্বাচনে ব্যাপক নেতিবাচক প্রভাব পড়বে।

সাবেক আইজিপি নূর মোহাম্মদ জানিয়েছেন, এলাকার মানুষের প্রত্যাশা ও স্বপ্নপূরণে তিনি কখনও পিছিয়ে ছিলেন না। এ কারণেই মানুষ তার পাশে এসে দাঁড়িয়েছে। তিনিও পাশে থেকে তাদের কল্যাণে কাজ করছেন। নূর মোহাম্মদ দলের মনোনয়ন পাবেন বলে মনে করছেন।

এ আসনে বিএনপির মনোনয়ন পাওয়ার চেষ্টা করছেন দলের জেলা সহসভাপতি অ্যাডভোকেট মাহমুদুল ইসলাম জানু, আশফাক আহমেদ জুন, সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন, কটিয়াদীর সাবেক পৌর মেয়র তোফাজ্জল হোসেন খান দিলীপ, পাকুন্দিয়ার সাবেক পৌর মেয়র অ্যাডভোকেট জালাল উদ্দিন, দলের জেলা সহসভাপতি রুহুল আমিন আকিল, যুগ্ম সম্পাদক শহীদুজ্জামান কাকন ও উপদেষ্টা ইদ্রিস আলী ভূঁইয়া।

তাদের মধ্যে ২০০৮ সালের নির্বাচনে দলের মনোনয়ন পাওয়া ইদ্রিস আলী ভূঁইয়া অনেকটাই বয়সের ভারে ন্যুব্জ। সাবেক এমপি মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন দল থেকে বহিস্কৃত। আশফাক আহমেদ জুনের অবস্থা অনেকটাই ভালো বলে দলীয় নেতাদের একটি অংশ মনে করছে। তবে দলের অনেক প্রবীণ নেতা মনে করছেন, মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জনকে মনোনয়ন দেওয়া হলে নির্বাচনে তিনিই হবেন প্রধান প্রতিপক্ষ। মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এ আসনের সাবেক এমপি।

জেলা বিএনপির সাধারণ সম্পাদক মাজহারুল ইসলাম বলেছেন, এ আসনে আওয়ামী লীগের প্রার্থী দেখে দলের মনোনয়ন চূড়ান্ত করবে বিএনপি। আর নির্বাচন নিরপেক্ষ হলে এই আসনে বিএনপি প্রার্থীর বিজয় নিশ্চিত হবে।
আশফাক আহমেদ জুন জানান, তিনি কঠিন দুঃসময়েও দলের আদর্শ থেকে বিচ্যুত হননি। দলকে এগিয়ে নিয়েছেন। সংগঠিত করেছেন। দলীয় মনোনয়ন প্রাপ্তির মধ্য দিয়ে তিনি এসবের প্রতিদান নিশ্চয়ই পাবেন।
দলের মনোনয়ন নিয়ে বিএনপিতে কোনো দ্বন্দ্ব-বিবাদ নেই। এ ক্ষেত্রে বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের চেয়ে বেশ স্বস্তিতেই আছেন।

সূত্রঃ সমকাল

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপির নেতা-কর্মীরা আওয়ামী লীগের চেয়ে বেশ স্বস্তিতেই

আপডেট টাইম : ১০:৪৪:৪২ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৭ অক্টোবর ২০১৭