ঢাকা ১১:৩৬ পূর্বাহ্ন, বুধবার, ২৫ নভেম্বর ২০২৬, ১১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

বিএনপি মাঠে নেই চাঙ্গা আওয়ামী লীগ

  • Reporter Name
  • আপডেট টাইম : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭
  • ৪২৫ বার

হাওর বার্তা ডেস্কঃ সারাদেশের ন্যায় নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) সংসদীয় আসনেও নির্বাচনী হাওয়া বইছে। ক্ষমতায় থাকায় এখানে চাঙ্গা অবস্থায় রয়েছে আওয়ামী লীগ। হামলা, মামলা আর হুলিয়া মাথায় থাকায় মাঠে নেই বিএনপি। আর অস্তিত্ব সংকটে ভুগছে জামায়াত ও জাতীয় পার্টি। তবে এখানে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করছে জাসদ (রব)। এর বাইরে বিভিন্ন ইসলামী দল ও সমমনা দলগুলো তাদের উপস্থিতি জানান দেয় মাঝে মধ্যে বিভিন্ন সভা সমাবেশের মাধ্যমে।

বেগমগঞ্জ মানেই বিএনপি, এটা যেন একটা প্রবাদে পরিণত হয়েছিল ৯০ দশকে। কিন্তু না এখন আর সেই বেগমগঞ্জ নেই। বেগমগঞ্জের আওয়ামী লীগ এখন শক্তিশালী। বর্তমান এমপি বেগমগঞ্জের মাটি ও মানুষের নেতা আলহাজ মামুনুর রশীদ কিরণ এলাকায় ব্যপক উন্নয়নমূলক কাজ করেছেন। সামাজিক, মানবিক, অর্থনৈতিক, শিক্ষা, চিকিৎসা, সাংস্কৃতিকসহ বিভিন্ন ক্ষেত্রে দান, অনুদান এমনকি তৃণমূল থেকে রাজনীতি করে জনপ্রিয়তা অর্জন করতে সক্ষম হন।

এ ছাড়া গ্লোব ফার্মাসিউটিক্যালস্ লি., গ্লোব সফট ড্রিংক, গ্লোব বিস্কুট অ্যান্ড ডেইরি মিল্ক, গ্লোব ফিশারিজসহ কয়েকটি শিল্প-কারখানায় হাজার হাজার দলীয় নেতাকর্মী ও এলাকার যুবকদের কর্মসংস্থানের সৃষ্টি করে, অসহায় দুস্থ মানুষের ঘর-বাড়ি নির্মাণ, বিয়ে অনুষ্ঠানসহ বিপদে আপদে দাঁড়ানো সর্বোপরি এক যুগেরও বেশি সময় দান-অনুদানের কারণে তিনি বেগমগঞ্জের হাতেম তাই হিসেবে পরিচিত। মাদক-সন্ত্রাসসহ অসামাজিক কার্যকলাপের বিরুদ্ধে সুস্পষ্ট ভূমিকা রাখায় তিনি সাধারণ মানুষের মাঝে যেমন অনেকটা জনপ্রিয় তেমনি সুখ দুঃখে দলীয় নেতাকর্মীদের খোঁজখবর নেয়ায় দলের নেতাকর্মীদের বিশাল একটি অংশ জুড়ে আছে তার সমর্থন। দলের অনেক নেতা মনোনয়ন প্রত্যাশী হলেও আর কোনো নেতার এমন বিশ্লেষণ নেই। মামুনুর রশীদ কিরণের বাইরে আওয়ামী লীগ থেকে যারা নির্বাচনে মনোনয়ন চাচ্ছেন তারা হলেন নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি এটিএম এনায়েত উল্যাহ, সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের ছোট ভাই ও জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ।

বেগমগঞ্জ পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু বকর ছিদ্দিক টিপু ও প্রভাবশালী নেতা এনামুল হক জানান, উন্নয়ন-নিরাপত্তাসহ সর্বক্ষেত্রে বেগমগঞ্জে মামুনুর রশিদ কিরণের কোনো বিকল্প নেই। এ মুহূর্তে সবা সমঝোতার ভিত্তিতে একক প্রার্থী হিসাবে নির্বাচন করলে বিজয়ী হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না। এ ছাড়াও বর্তমান সরকার সারাদেশের মতো বেগমগঞ্জেও ব্যাপক উন্নয়নের ক্ষেত্রে এই এমপির ভূমিকার কারণে অত্যন্ত জনপ্রিয় ব্যক্তি হিসেবে মানুষের আস্থা অর্জন করেছেন।

অপরদিকে এ আসনে দলীয় আরেক জনপ্রিয় প্রার্থী ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বিশিষ্ট সমাজসেবক ইন্ট্রাম্যাক্স গ্রুপের চেয়ারম্যান এটিএম এনায়েত উল্যাহও এলাকায় বিভিন্নভাবে দান-অনুদান, কর্মসংস্থান সৃষ্টিতে আওয়ামী লীগের পক্ষে বিশাল ভূমিকা পালন করায় তিনিও এককভাবে সমঝোতার ভিত্তিতে ভোটে প্রতিদ্বন্দ্বিতা করলে বিজয়ী হওয়ার সম্ভাবনা বেশি বলে মনে করেন তার সমর্থকরা। তার পিতা হাবিব উল্যাহ বাহার মহান মুক্তিযুদ্ধে শহীদ হন। এ ছাড়াও তারই বড় ভাই মুক্তিযোদ্ধা বাংলাদেশ কমান্ড কাউন্সিলের সাবেক মহাসচিব ও বর্তমান নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডা. এবিএম জাফর উল্যা। বেগমগঞ্জ তথা পুরো নোয়াখালীতে স্কুল, কলেজ, মসজিদ, মাদরাসা, মন্দির, মুক্তিযোদ্ধের স্মৃতি সংবলিত স্থায়ী স্মৃতি ভাস্কর্য সংরক্ষণসহ বিভিন্ন ক্ষেত্রে ভূমিকা রাখায় এটিএম এনায়েত উল্যার ভোটের ক্ষেত্রে ইতিবাচক প্রভাব পড়তে পারে বরে অনেকে মনে করেন।

নোয়াখালী জেলা যুবলীগের যুগ্ম-আহ্বায়ক আমিনুল হক মুন্না বলেন, এনায়েত ভাই এলাকার দান-অনুদানে, পূজা-পার্বণে এবং দলীয় নেতাকর্মীদের সুখে-দুঃখে ও দলীয় কর্মকাণ্ডে সর্বদা সক্রিয় ছিলেন। এ মুহূর্তে দলীয় হাইকমান্ড থেকে তাকে প্রার্থী করলে তিনি জয়লাভ করবেন বলে আমরা আশাবাদী।

অন্যদিকে, এ আসনে আরেক প্রার্থী সাবেক সেনাপ্রধান মইন উ আহমেদের ভাই বেগমগঞ্জের আরেক উন্নয়নের রূপকার হিসেবে পরিচিত ও নোয়াখালী জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিনহাজ আহমেদ জাবেদ। বিগত তত্ত্বাবধায়ক সরকারের আমলে কয়েক শত কোটি টাকার রাস্তাঘাট, পুল-কালভার্ট, বাড়িঘর নির্মাণসহ বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখায় প্রশাসনিক মহলে তার সুসম্পর্ক থাকলেও সদ্য আওয়ামী লীগে যোগদানের পর তৃণমূল পর্যায়ে তার ভাবমূর্তি গড়ে তোলায় তিনিও বসে নেই। তিনি বিগত ২০০৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসাবে নির্বাচন করে ৪৬ হাজার ভোট পেয়েছিলেন। দলীয় প্রার্থী লুৎফুন নাহার মুন্নি পেয়েছিলেন ৪ হাজার ১শ’ ভোট এবং বর্তমান এমপি মামুনুর রশীদ কিরণ স্বতন্ত্র প্রার্থী হিসেবে ৭৫ হাজার ভোট পেয়েছিলেন। আওয়ামী ঘরানার এ তিন প্রার্থীর ভোট কাটাকাটির মধ্যে তখন বিএনপির প্রার্থী বরকত উল্যা ভুলু ৯৬ হাজার ভোট পেয়ে নির্বাচিত হয়েছিলেন। এবারো মিনহাজ আহমেদ জাবেদ সমঝোতার মাধ্যমে চূড়ান্ত প্রার্থী হিসেবে ভোট করলে নির্বাচিত হওয়ার ক্ষেত্রে কোনো সমস্যা হবে না বলে মনে করেন তার সমর্থকরা।

বিএনপি থেকে যাদের নাম শোনা যাচ্ছে তারা হলেন সাবেক বাণিজ্য উপদেষ্টা ও বিএনপির ভাইস চেয়ারম্যান বরকত উল্যাহ ভুলু, মেজর (অব.) রেজাউল করিম, বিএনপির স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মাজহারুল ইসলাম দোলন, বরকত উল্যাহ ভুলুর সহধর্মিণী লাকী আক্তার, জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রহমান।

জাতীয় পার্টি থেকে এখানে একাধিক ব্যক্তির নাম শোনা যাচ্ছে। তারা হলেন এসএ গ্রুপের চেয়ারম্যান নোয়াখালী জেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি এম সালাহ উদ্দিন, বেগমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সাবেক সভাপতি নজরুল ইসলাম, কেন্দ্রীয় জাতীয় পার্টির সদস্য ও বেগমগঞ্জ উপজেলা জাতীয় পার্টির সদস্য সচিব ফজলে এলাহী সোহাগ মিঞা।

জাসদ থেকে সাবেক দুর্গাপুর ইউনিয়নের চেয়ারম্যান ও জাসদের (রব) কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি আবদুল জলিল চৌধুরীর নাম শোনা যাচ্ছে। জামায়াত থেকে নোয়াখালী জেলা জামায়াতের আমির মাওলানা আলাউদ্দিনের প্রার্থী হতে চান। এ ছাড়া ইসলামী ঐক্য জোট, ইসলামী আন্দোলন বাংলাদেশ আগামী নির্বাচনকে সামনে রেখে প্রকাশ্যে তাদের তৎপরতা শুরু করেছে।

তবে নোয়াখালী-৩ (বেগমগঞ্জ) আসনে মূলত লড়াই হবে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে। এই আসনটি বিএনপির ভোট ব্যাংক হলেও বিগত দিনে নানা কর্মকাণ্ডের কারণে বর্তমানে আওয়ামী লীগের অবস্থান অনেক শক্ত বলেই মনে হচ্ছে। অপরদিকে বিএনপির নেতাকর্মীরা মামলা হামলায় জর্জরিত। দীর্ঘদিন বিএনপির কোনো পূর্ণাঙ্গ কমিটি না হওয়ায় দলীয় নেতাকর্মীরা ছন্নছাড়া। তাছাড়া বিএনপির নানাবিধ কোন্দলের কারণে দলটির নেতাকর্মীরা অনেকটা নীরব রয়েছেন।

বিএনপি দীর্ঘ সময় দখলে থাকলেও এলাকায় উল্লেখযোগ্য উন্নয়নের ছোঁয়া লাগেনি। বরং নেতাকর্মীরা নিজেদের আখের গুছিয়েছেন। এ কারণে তৃণমূল নেতাকর্মীদের মাঝে ক্ষোভ-বিক্ষোভ বিরাজ করছে এবং এ নিয়ে নেতাকর্মীরা বিভিন্ন গ্রুপে বিভক্ত হয়ে আছেন। এ অবস্থায় দলের দীর্ঘদিনের ত্যাগী নেতাকর্মীদের ইচ্ছা আকাঙ্ক্ষা তৃতীয় কোনো প্রার্থী। সেক্ষেত্রে ডা. মাজহারুল ইসলাম দোলনই তাদের মনোনীত হতে পারেন কিনা এখনই বলা যাচ্ছে না।

ডা. মাজহারুল ইসলাম দোলনের অনুসারী হিসেবে পরিচিত চৌমুহনী কলেজের সাবেক ভিপি সুমন জানান, দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের অনুসারী হিসেবে ডা. মাজহারুল ইসলাম দোলন এখন পর্যন্ত একক প্রার্থী হিসেবে প্রায় মনোনীত আছেন। কেন্দ্রীয়ভাবে দল তাকে মনোনয়ন দিলে তার সমর্থনে সব নেতাকর্মীরা ঐক্যবদ্ধভাবে কাজ করবেন।

নোয়াখালী-৩ বেগমগঞ্জ আসনে এ মুহূর্তে নির্বাচন হলে কোন দল জিতবে এ প্রশ্ন সবার। তবে প্রত্যন্ত অঞ্চল ঘুরে সব দলের তৃণমূল নেতাকর্মীদের ভূমিকা এবং সাধারণ জনগণের মনোভাব থেকে লক্ষ্য করা যায়, এবারো লড়াই হবে আওয়ামী লীগ-বিএনপি দ্বিদলীয় রাজনৈতিক অঙ্গনে। বর্তমান ক্ষমতাসীন হিসেবে আওয়ামী লীগের ব্যাপক উন্নয়ন কর্মকাণ্ড যেমন লক্ষণীয় তেমনি বর্তমান জাতীয় রাজনৈতিক প্রেক্ষাপটে তারা অনেকটাই হিমশিম খাওয়া অবস্থার মধ্যেও দলীয় ভাবমূর্তি ও জনপ্রিয়তায় রক্ষায় তৎপর। অপরদিকে দীর্ঘদিনের দলীয় ক্ষমতাহীনতা, সমন্বয়হীনতা, বিশৃঙ্খলা ও নেতৃত্ব শূন্যতায় ভুগছে বিএনপি। যদিও কেউ কেউ মনে করেন, বেগমগঞ্জে বিএনপির ভোটের গোলা তথাপি এ বিশৃঙ্খল পরিস্থিতিতে আওয়ামী লীগের একক প্রার্থী হলে আবারো আওয়ামী লীগের প্রার্থী জয়ী হতে পারেন।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

Haor Barta24

জনপ্রিয় সংবাদ

বিএনপি মাঠে নেই চাঙ্গা আওয়ামী লীগ

আপডেট টাইম : ০৭:২৯:৫৬ অপরাহ্ন, সোমবার, ১৬ অক্টোবর ২০১৭